×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রকৌশল খাতে মুনাফা কমেছে ১৪ কোম্পানির

২০২৩ ডিসেম্বর ১৮ ১৮:৫৬:১৮
প্রকৌশল খাতে মুনাফা কমেছে ১৪ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ১৪টি কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে। একই সময়ে ১৮টি কোম্পানির ইপিএস বেড়েছে এবং ২টি কোম্পানির ইপিএস অপরিবর্তিত রয়েছে। বাকি ৮টি কোম্পানি জুলাই-সেপ্টেম্বর’২৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ইপিএস কমার কোম্পানিগুলো হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস-বিবিএস, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ অটোকারস, বাংলাদেশ ল্যাম্পস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস, কেএন্ডকিউ বাংলাদেশ, কেডিএস এক্সেসরিজ, নাভানা সিএনজি, রেনউইক যজ্ঞেশ্বর, রানার অটোমোবাইলস ও এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস-বিবিএস : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৪ পয়সা।

বিবিএস ক্যাবলস : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা।

বাংলাদেশ অটোকারস : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।

বাংলাদেশ ল্যাম্পস : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।

বিডি থাই অ্যালুমিনিয়াম : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১২ পয়সা।

বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৬ পয়সা।

কপারটেক ইন্ডাস্ট্রিজ : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৭ পয়সা।

ইস্টার্ন ক্যাবলস :চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮ পয়সা।

কেএন্ডকিউ বাংলাদেশ :চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল দশমিক ১৪ পয়সা।

কেডিএস এক্সেসরিজ :চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭০ পয়সা।

নাভানা সিএনজি : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা।

রেনউইক যজ্ঞেশ্বর :চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে ৮ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

রানার অটোমোবাইলস :চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটিরলোকসান হয়েছে ২ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮১ পয়সা।

এস আলম কোল্ড রোল্ড স্টিল :চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএসহয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা।

শেয়ারনিউজ, ১৮ ডিসেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে