বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতির ৫ পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচার বিভাগ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পাঁচটি কর্মপ্রণালী নির্ধারণ করেছেন। গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ওবায়দুল হাসান বলেন, ‘প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর আমি আমার উদ্বোধনী ভাষণে বলেছিলাম যে, বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসবো। সবার মতামতের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি বৃহত্তর পরিকল্পনার প্রস্তাব প্রণয়ন করবো। তাই আজ আমরা সেই পরিকল্পনার প্রথম মিটিংয়ে মিলিত হলাম।’
প্রাথমিকভাবে আমরা এই কার্যক্রমের নাম দিয়েছি— দীর্ঘমেয়াদি বিচার বিভাগীয় পরিকল্পনা জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আমি মনে করি, বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যারা— অর্থাৎ বিজ্ঞ আইনজীবী, তাদের নিয়েই আজ আমাদের শুরুর মিটিং অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের নিয়ে আজ এখানে আমাদের মিলিত হওয়ার উদ্দেশ্য খুবই স্পষ্ট।
আমাদের উদ্দেশ্য হলো— ১. বিচার বিভাগ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। ৩. আদালতের কার্যক্রম তথা বিচার ব্যবস্থা গতিশীল করতে হবে। ৩. বিচারকাজের মানবৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৪. বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের (যেমন- বিচারক ও কোর্টের স্টাফ) দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ এবং উপরিউক্ত উদ্দেশ্যগুলো অর্জন করতে হবে এবং ৫. প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ ও প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সুপ্রিম কোর্ট উদ্বোধনীর দিন এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে আইনের শাসন, মানুষের অধিকারের সুরক্ষা, বিচারব্যবস্থা ইত্যাদি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ ও উপদেশ আমাদের দিয়েছিলেন। আমরা তার সেই দার্শনিক ভাষণে বিচার বিভাগের জন্য উপযুক্ত অনেক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেখতে পাই। তিনি তার সেই ভাষণে বাংলায় রায় লেখার কথাও বলেছিলেন।’
এ সময় সভায় উপস্থিত সবার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে, দেরিতে হলেও প্রযুক্তির সহযোগিতায় সব রায় বাংলা করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। বঙ্গবন্ধু তাঁর সেই ভাষণে বলেছিলেন, এই অঙ্গনে শহীদ আইনজীবীদের একটি তালিকা থাকলে ভালো হয়। আমরা তাঁর সেই নির্দেশও বাস্তবায়ন করেছি। বলা যায়, বিচার বিভাগ বিষয়ক আজকের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পেছনেও আমরা জাতির পিতার সেসব দিকনির্দেশনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছি। কিন্তু এই কাজ একা প্রধান বিচারপতি করতে পারবে না। বিচার বিভাগের সংশ্লিষ্ট সব ধরনের অংশীজনদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এই পরিকল্পনা প্রণয়ন করা হবে। আপনারা সবাই বিজ্ঞ ও অভিজ্ঞ আইনজীবী। বিচার বিভাগে আপনাদের পদচারণা দীর্ঘদিনের। আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শ এই কাজে সবচেয়ে বড় সহায়ক উপাদান হিসেবে কাজে লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা ধাপে ধাপে সব অংশীজনের সঙ্গে বসবো, কথা বলবো, তাদের মতামত ও প্রস্তাব সংগ্রহ করবো।’
ওবায়দুল হাসান বলেন, ‘বিচারব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে। কিন্তু এসব অভিযোগ নিরসনের জন্য নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন এবং এসব সমস্যা নিরসনের জন্য কার্যকর মেকানিজম বা পদ্ধতি প্রতিষ্ঠার প্রয়োজন। এই পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমরা সেগুলো চিহ্নিত করবো।’
তিনি বলেন, ‘আপনারা সবাই আপনাদের সুচিন্তিত মতামত ও প্রস্তাব দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের মতামত ও প্রস্তাব দুভাবে আমাদের কাছে প্রেরণ করা যাবে। প্রথমত, এখানে উপস্থিত যারা কোনও প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করছেন, তারা প্রাতিষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের লিখিত প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ করছি। দ্বিতীয়ত, যারা এখানে ব্যক্তি হিসেবে অংশগ্রহণ করেছেন, তারা তাদের নিজেদের মতামত লিখিতভাবে আমাদের কাছে পাঠাবেন, সেই অনুরোধ জানাচ্ছি। প্রস্তাব ও মতামত পাঠানোর ঠিকানা— রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।’
ওবায়দুল হাসান বলেন, ‘মতামত বা প্রস্তাবের ক্ষেত্রে কোনও কৃপণতা নেই। আপনাদের মনে বিচার বিভাগের উন্নয়নমূলক যত ধরনের চিন্তা আসে, সেসবের সবকিছু আপনাদের মতামতে তুলে ধরতে পারবেন। এভাবে সব অংশীজনের কাছ থেকে আমরা এক এক করে মতামত ও প্রস্তাব সংগ্রহ করবো। পরবর্তীকালে এসব মতামত ও প্রস্তাব নিয়ে কয়েকটি ধাপে আলোচনা, বিশ্লেষণ ও গবেষণা করে একটি চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে। এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা একটি রিপোর্ট বা বই আকারে মুদ্রণ করে আপনারাসহ সবার সঙ্গে শেয়ার করা হবে।’
প্রধান বিচারপতি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই একটি সুন্দর, সক্ষম ও সচল বিচার বিভাগ চাই। আমাদের এই পরিকল্পনা নিখুঁত হবে না জানি, কিন্তু পথচলার জন্য পরিকল্পনা থাকা আবশ্যক। ভবিষ্যৎ বংশধরদের জন্য এই পরিকল্পনা আমরা একটি দিকনির্দেশনা হিসেবে রেখে যাবো। এর অনেক কিছুই তাদের পথ চলতে সহায়ক হবে। আবার সময়, পরিস্থিতি ও প্রয়োজনের তাগিদে ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই পরিকল্পনার সঙ্গে প্রয়োজনীয় যোজন-বিয়োজন করে পরিকল্পনাটিকে আরও সময়োপযোগী করতে সক্ষম হবেন। আমি মনে করি, এভাবে আমরা একটি গণমুখী ও জনবান্ধব বিচারব্যবস্থা প্রতিষ্ঠার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।’
তিনি বলেন, ‘আজ আমরা এখানে যারা উপস্থিত আছি, ভবিষ্যতে তারা কেউ থাকবো না। কিন্তু আমাদের যৌথ শ্রমে, মেধায় ও চিন্তায় রচিত এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভবিষ্যতের বিচার বিভাগের জন্য গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
তিনি আরও বলেন,‘আপনারা জানেন যে, আমি নিজে আইনজীবী ছিলাম। আজ প্রধান বিচারপতি হিসেবে আপনাদের সামনে কথা বললেও এক অর্থে আমি এই ঐতিহ্যবাহী বার-এর একজন সদস্য। আইনজীবীদের জ্ঞান, মেধা ও প্রজ্ঞার প্রতি আমি সবসময়ই শ্রদ্ধাশীল ছিলাম, এখনও আছি। আমি মনে করি, আইনজীবীদের পক্ষে বিচার ব্যবস্থার ত্রুটি- বিচ্যুতি ও সীমাবদ্ধতা যেভাবে তুলে ধরা সম্ভব, তা অন্য কারও পক্ষে সম্ভব নয়। তাই আমাদের এই পরিকল্পনা প্রণয়নের বেশিরভাগ সাফল্য নির্ভর করছে আপনাদের ওপর। আইনজীবীদের প্রজ্ঞা ও দূরদর্শিতার ওপর আমি সবসময়ই আস্থাবান ও নির্ভরশীল। আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি বৃহত্তর আইনজীবী সমাজের প্রতিনিধি হিসেবে আহ্বান জানিয়েছি,—আপনারা সেই আহ্বানে সাড়া দিয়েছেন। সেজন্য অশেষ ধন্যবাদ। সময় ও সামর্থ্য থাকলে আমি সব আইনজীবীকে নিয়েই বসতাম। কিন্তু এই জাতীয় কাজে ব্যক্তি পর্যায়ে সবাইকে যুক্ত করা সম্ভব হয় না। তবে, এখানে উপস্থিত নেই এমন যেকোনও আইনজীবীও ইচ্ছে করলে তার মতামত আমাদের বরাকাছে পাঠাতে পারবেন।
শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
- ২০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা, সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ডেটলাইন ২৩ জুলাই : ১০ থেকে ১৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন রোডম্যাপ, বিশেষ নজরদারিতে শেয়ারবাজারের ৮ ব্যাংক
- কামালকে দেশে ফেরানো নিয়ে সরকারের নতুন উদ্যোগ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান প্রাইম ইসলামী লাইফের
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, যা জানা গেল
- সন্তানকে বা দত্তক সন্তানকে জাকাত দেওয়া নিয়ে ইসলামের বিধান
- ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ালো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
- শুধু ট্রফি নয়, টাকার বন্যাও—বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার প্রাপ্তি যত
- যে কারণে ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে গেলেন ইয়ামাল
- প্রগতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বার্তা
- আগে দেখে নিন আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কতা
- বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড আর্জেন্টিনার
- ফাইনালের পর মেসির কথায় আবেগে ভাসছে ফুটবল বিশ্ব
- টানা দুই জয়ে সফর রাঙিয়ে দেশে ফিরছে বাংলাদেশ
- জাবেদের ফ্ল্যাটে শতাধিক পোশাক, রোলেক্সের বক্সসহ নানা সামগ্রী
- উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল
- মেয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা, ১০ বছর পর গ্রেপ্তার
- ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
- আর্জেন্টিনার পক্ষেই নেতানিয়াহু, ফাইনালের আগে প্রকাশ্যে ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই
- ডিএসইর ব্যাখ্যা চাওয়ার পর কারখানা বন্ধের বিষয়ে জানালো তমিজ টেক্সটাইল
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিক্রির চাপ বাড়লেও স্থিতিশীল বাজার
- ১৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













