‘অক্টোবরে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ৫ জেলা’
নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ৪৩টি জেলার মানুষ রেলপথের মাধ্যমে যাতায়াত করে। ৩০ বছর মেয়াদী মাস্টারপ্ল্যানের আলোকে সরকার ২০৪৫ সালের মধ্যে ৬৪ জেলাকেই রেলপথের আওতায় আনতে চায়।
নুরুল ইসলাম সুজন জানান, দীর্ঘদিন পরে চলতি অক্টোবর মাসেই উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ রেলওয়ের চলমান ৩ প্রকল্প। প্রকল্পগুলো হচ্ছে- পদ্মা রেল সংযোগ প্রকল্প, খুলনা-মোংলা রেল প্রকল্প ও দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্প। এর মাধ্যমে রেলপথে যুক্ত হচ্ছে নতুন ৫ জেলা।
তিনি জানান, বর্তমানে যে ২১ জেলায় রেলপথ সংযোগ হয়নি সেগুলো হলো- কক্সবাজার, নড়াইল, শরিয়তপুর, মাদারীপুর, সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, শেরপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাগুরা, লক্ষ্মীপুর ও বাগেরহাট। আর একমাত্র বিভাগ হিসেবে বরিশালে নেই রেলপথ। বরিশালের ৬ জেলা- বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি।
আর দোহাজারী-কক্সবাজার এবং খুলনা-মোংলা রেলপথের উদ্বোধনে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানান রেলপথ মন্ত্রী। এরমধ্যে প্রধানমন্ত্রী ১০ অক্টোবর পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশ উদ্বোধনের এক সপ্তাহ পরে শুরু হবে যাত্রীবাহী ট্রেন চলাচল।
এর মাধ্যমে মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা রেল সংযোগের আওতায় আসছে। প্রথম থেকেই ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও নকশিকাঁথা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ও ঢাকা-রাজশাহী রুটে মধুমতি এক্সপ্রেস চলাচল করতে পারে। আর আন্তর্জাতিক ট্রেন ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসও পদ্মা সেতু হয়ে যাবে।
জানা গেছে, দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজার রেল সংযোগের আওতায় অন্তর্ভুক্ত হচ্ছে। যার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দেশের পর্যটনপ্রেমী জনতা। অন্যদিকে ৪ হাজার ২৬০ কোটি টাকায় মোংলা- খুলনা রেল প্রকল্পের মাধ্যমে নতুন করে রেল সংযোগে যুক্ত হচ্ছে বাগেরহাট জেলা। অক্টোবরে এ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ৬৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণের মাধ্যমে রেল করিডোরে যুক্ত হচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা।
এর আগে ১৯১৮ সালে চালু হওয়া খুলনা-বাগেরহাট রেলপথ ১৯৯৮ সালে লোকসান দেখিয়ে পরিত্যক্ত ঘোষণা করে। আর ২০১২ সালে সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে এই সেকশনকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে বাগেরহাট জেলা রেল সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
খুলনা-মোংলা রেলপথের প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘খুলনা-মোংলা রেলপথের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। সেইসঙ্গে অক্টোবরের শেষ সপ্তাহে এই পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছি। সেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। ’
রেলপথমন্ত্রী বলেন, এ রেলপথ চালু হলে ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। মোংলা-খুলনা রেলপথ শুধু সারাদেশের সঙ্গে নয়, রেলপথটি আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে বন্দরের ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে।
অন্যদিকে ২০২৪ সালে পদ্মা রেল সংযোগের পুরো প্রকল্পের উদ্বোধন হলে যুক্ত হবে নড়াইল। আর মধুখালি-মাগুরা রেলপথের উদ্বোধন হলে নতুন করে যুক্ত হবে মাগুরা জেলা। তারপর ধীরে ধীরে রেলওয়ের বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে যুক্ত হবে বাকি জেলা। এসব জেলাকে রেলপথে সংযুক্ত করতে বিভিন্ন প্রকল্পের সমীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। এরমধ্যে প্রথম ধাপে যুক্ত হবে সাতক্ষীরা, বরিশাল, রাঙ্গামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর রেলপথের আওতায় আসবে।
আর ২০৪৫ সালের মধ্যে সর্বশেষ ধাপে লক্ষ্মীপুর, শেরপুর, মানিকগঞ্জ, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা রেল সংযোগে যুক্ত হবে। এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে দেশে ৪৩টি জেলায় রেলপথ রয়েছে।
পর্যায়ক্রমে বাকি জেলাগুলো কীভাবে রেল সংযোগে যুক্ত হবে সে বিষয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে যে সব প্রকল্পের সমীক্ষা সমাপ্ত হয়েছে সে সব প্রকল্পের আওতায় রেলপথ নির্মিত হলে ৮টি জেলা রেল সংযোগের আওতায় আসবে।
এই ৮ জেলা হচ্ছে- সাতক্ষীরা, বরিশাল, রাঙ্গামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর। অপরদিকে মানিকগঞ্জ জেলায় রেলপথ নির্মাণের সমীক্ষা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান মাস্টারপ্ল্যান সম্পন্ন হলে বাকি ৪ জেলা- লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি রেল সংযোগের আওতায় ২০৪৫ সালের মধ্যে আসবে বলেও জানান তিনি।
শেয়ারনিউজ, ০৬ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- সিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- তৌহিদ আফ্রিদির জন্য এলো বড় স্বস্তি, আদালতের নতুন সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ
- বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, আমানত ফেরতে আলটিমেটাম
- আন্দোলনের মুখে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
- পকেট কমিটির অভিযোগে কুমিল্লার এনসিপিতে ভাঙন
- ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল; মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- অন্তরঙ্গ ভিডিও ফাঁসের পর নীরব সংসদ সদস্য, মুখ খুলল জেলা জামায়াত
- স্থানীয় নির্বাচনে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত, যা বললেন মির্জা ফখরুল
- দুই প্যাকেজে ২০২৭ সালের হজ, খরচ জানাল ধর্ম মন্ত্রণালয়
- ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ
- কানাডাকে নতুন ধাক্কা, ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- ২১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মার্জিন ঋণ নীতির ইতিবাচক প্রভাবে চাঙা বাজার
- রূপালী লাইফের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের বাজারে ফের উলটপালট
- গোল্ডকাপ ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশ
- দাবি না মানলে রাজপথ ছাড়বে না, দাবিতে উত্তাল রাজধানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: দগদগে ক্ষত, অপেক্ষা শুধু বিচারের
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বড় নিয়োগ
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, মার্জিন বিধিমালার খসড়া প্রকাশ
- এই তিন উপাদানেই চুল হবে সিল্কি ও মজবুত
- নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
- শিক্ষার্থীদের জন্য বড় চমক! পাঠ্যবইয়ে আসছে নতুন চার বিষয়
- বাড়ছে ডলারের দর কারণ খুঁজছে বাংলাদেশ ব্যাংক
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













