খালেদা জিয়াকে রাজনীতির দাবার গুটি বানিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির দাবার গুটি বানিয়েছে। দেশে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা যেন নিশ্চিত হয়, সেজন্য যা কিছু প্রয়োজন সেটি সরকার করেছে এবং ভবিষ্যতেও করবে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আপনারা (বিএনপি) রাজনীতি করবেন সেটা তো করতে দেওয়া যায় না।
সোমবার (০২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের কান্না’ আয়োজিত মানববন্ধনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মানববন্ধনে ১৯৭৭ সালের ২ অক্টোবর ‘নির্মম ফাঁসির শিকার বীর মুক্তিযোদ্ধা সেনা ও বিমান বাহিনীর শহিদ সদস্যদের হত্যাকারী সামরিক শাসক জিয়াউর রহমানের তথাকথিত কবর সংসদ ভবন এলাকা থেকে অপসারণের দাবি’ জানানো হয়।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে বিএনপি গিনিপিগ, রাজনীতির দাবার গুটি বানিয়েছে। তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তিনি সুস্থ হোক, আসলে এটা তারা চায় না। তারা চায় খালেদা জিয়া যেন আরও অসুস্থ থাকেন, যাতে তারা তাকে নিয়ে রাজনীতি করতে পারে। খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। সর্বোচ্চ সহায়তা করবে। বিদেশ যাওয়াটা আদালতের এখতিয়ারে। আদালতের আদেশ ছাড়া তিনি বিদেশ যেতে পারেন না। এই নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।
কিছু কিছু সংগঠন আছে পৃথিবীতে, যারা মানবাধিকার নিয়ে ব্যবসা করে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা কাউকে কিল মারলে বিবৃতি দেয়, কাউকে ঘুষি মারলেও বিবৃতি দেয়। কিন্তু তাদের আত্মীয়-স্বজন কাউকে মেরে ফেললে কোনও বিবৃতি নাই। ২০১৩-১৪ সালে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, ফিলিস্তিনের শিশুরা যখন ঢিল ছুড়ে তার প্রতিবাদে ইসরায়েলি সৈন্যরা যখন পাখির মতো শিশুদের শিকার করে, তখন কোনো বিবৃতি নাই।
মন্ত্রী বলেন, আপনাদের অনুরোধ জানাবো, আপনারা যদি মানবাধিকার ব্যবসাটা করেন, তাহলে এই দিকগুলোর দিকেও আপনারা তাকাবেন। মায়ের কান্না যখন আপনাদের কানে পৌঁছে না, তখন আপনারা কিসের মানবাধিকার নিয়ে কাজ করেন।
তিনি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অনেকের পছন্দ নয়। সেজন্য নানা ছল-ছুতায় প্রথমে আনে মানবাধিকার, তারপরে বলে সুষ্ঠু পথে নির্বাচন হয়নি। আমাদের দেশে অবশ্যই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং জনগণের অংশগ্রহণে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। সরকার সর্বোচ্চভাবে নির্বাচন কমিশনকে এটি করার জন্য সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, দয়া করে আমাদের কেউ গণতন্ত্র শিক্ষা দেবেন না। আমাদের পার্লামেন্ট ভবনে ঘেরাও করে কেউ হত্যাকাণ্ডের শিকার হয় নাই। আমাদের দেশে পরাজিত প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে পরাজয় মেনে নেয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেয়নি। যারা গণতন্ত্র শিক্ষা দিতে চান, তাদের অনেকের দেশেই গণতন্ত্র নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রামের মধ্য দিয়ে জীবনকে হাতের মুঠোয় নিয়ে এদেশের মানুষকে সংঘবদ্ধ করে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে আবার সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছে। বিএনপি আবার অগ্নিসন্ত্রাস হামলার পরিকল্পনা করেছে। কারণ তারা বুঝতে পেরেছে, এভাবে আন্দোলন করে হেঁটে, বসে, দৌড়ে কিংবা হামাগুড়ি কর্মসূচি দিয়ে মানুষকে সম্পৃক্ত করা যায়নি। তাই এখন দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ্ব বেনিয়ারা যাতে ফায়দা লুটতে পারে। সেই পরিস্থিতি তৈরি করার জন্য তারা সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আওয়ামী লীগ রাজপথে আছে, থাকবে। কাউকে আর ২০১৩, ১৪, ১৫ সালের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- মার্চে জমবে মিরপুর: বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
- জামায়াতে ইসলামীর নতুন কমিটি, নেতৃত্বে যাঁরা
- শেয়ারবাজারে বৈপ্লবিক পরিবর্তনের আভাস অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর
- বিমা খাতে বড় সংস্কার: তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ
- মোহরম সিকিউরিটিজের পরিচালকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- বাসায় ফিরলেন মেঘমল্লার বসু, যা বলছে স্বজন-পুলিশ
- ধামরাইয়ে দেখা গেল রহস্যময় ঘূর্ণিপাক
- আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর
- নবগঠিত সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন
- জাইমার পোস্টে উঠে এলো তারেক রহমানের অজানা দিক
- শেয়ারবাজারে নতুন স্বপ্ন: নিয়ন্ত্রক সংস্থায় আমূল পরিবর্তনের দাবি তুঙ্গে
- কানের কাছে মশা গুনগুন করছে জানুন বৈজ্ঞানিক কারণ
- ইউনূস সরকারের শেষ মুহূর্তের চুক্তি নিয়ে অর্থনৈতিক চাপে বাংলাদেশ
- রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে
- গণভোটে বিজয়ী ‘হ্যাঁ’– তবুও কার্যকর হয়নি যেসব দেশে
- কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের নিয়ম বদলে গেল
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- বাংলাদেশের আকাশপথে ভারতকে নিষেধাজ্ঞা
- নতুন শিক্ষামন্ত্রীর কঠোর ঘোষণা, জানুন বিস্তারিত
- গাজায় নতুন ফুটবল স্টেডিয়াম: ফিফা দিচ্ছে ৬১২ কোটি টাকা
- এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন
- ৫ হাজার কোটির লাইফলাইন পেল প্রিমিয়ার ব্যাংক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩ দিনের মাথায় নতুন সরকারই দিতে যাচ্ছে নির্বাচন
- পৃথিবীতে প্রথম রোজা পালনকারী যিনি ছিলেন
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- বাংলাদেশে এসে বিশ্বকাপজয়ী ওজিলের গাড়িবহর দুঘটনার মুখে
- আলোচিত ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ
- ১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান—পেছনের গল্প চমকপ্রদ
- এক ছোট ভুলই পুরো ফোন ভেঙে দিতে পারে!
- নির্বাচনের কারণে ইমামের চাকরিচ্যুতি, জাহাঙ্গীর আলমের নেপথ্য
- ইতালির ক্লিক ডে নিয়ে প্রবাসীদের জন্য সুখবর
- টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
- জামিনে কারামুক্ত আ.লীগের সাবেক সংসদ সদস্য
- ভোটকর্মীদের ভাতা কর্তন নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউএনও
- যে কারণে বাসা ছাড়তে কষ্ট হচ্ছে আসিফ নজরুলের
- ঢাকার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- খতিয়ান ও মৌজা ম্যাপের ফিতে নতুন রুলস
- তারকা জুটির বিয়েতে চুক্তিতে সই না করলে ঢোকা যাবে না
- তারেক রহমানকে ট্রাম্পের বিশেষ বার্তা
- বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ভারত
- ভিডিওতে ধরা পড়ল হামলার দৃশ্য; যা জানালেন মনিরা মিঠু
- সড়কের ‘চাঁদা’ আসলে চাঁদা নয়—মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি
- শেয়ারবাজারে পেশাদারিত্ব বাড়াতে আইসিএম-ডিবিএ’র সমঝোতা চুক্তি
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
- পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন
- ফ্যামিলি কার্ডে নগদ টাকা – চমকপ্রদ পরিকল্পনা
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- ৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু
- ৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা














