কর্মহীন আনোয়ার থেকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ৪১ বছর পর ধরা
নিজস্ব প্রতিবেদক : আনোয়ার হোসেন বাচ্চু (৫৮) পাবনার ঈশ্বরদী স্টেশন রোডে জনতা ফার্মেসিতে ৪১ বছর ধরে শিশু বিশেষজ্ঞ হিসেবে সব ধরনের চিকিৎসাপত্র, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা করে আসছেন। কিন্তু তিনি কোনো শিশু বিশেষজ্ঞ নন। পড়েননি কোনো মেডিক্যাল কলেজেও। প্রয়াত বাবা হারান আলী ছিলেন পল্লী চিকিৎসক। তারা তিন ভাই মিলে পরিচালনা করেন এই ফার্মেসি।
বাবার জন্য খাবার নিয়ে যেতেন বাচ্চু। বাবার পাশে বসে চিকিৎসা দেওয়া দেখতেন। এভাবেই কর্মহীন আনোয়ার হোসেন বাচ্চু হয়ে ওঠেন শিশু বিশেষজ্ঞ। তবে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জনের চোখ ফাঁকি দিয়ে নবজাতকসহ সকল শিশুর চিকিৎসা দেওয়ার নামে দিয়ে যাচ্ছেন অপচিকিৎসা।
বিষয়টি জানানোর পর দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান পাবনা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান।
চিকিৎসক হিসেবে আনোয়ার হোসেন বাচ্চু, ওষুধের দোকানদার ও সিরিয়াল দেওয়ার কাজে এক ভাই পান্না ও ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করেন আরেক ভাই কেশরু। এই ওষুধ বিক্রয়ের জন্যও নেই ড্রাগ লাইসেন্স। আবার ল্যাবেরও নেই লাইসেন্স। এমনকি ল্যাব টেকনিশিয়ান হিসেবেও নেই কোনো প্রশিক্ষণ সনদ। কেবল দেখেই তিন ভাই তিন বিষয়ে বিশেষজ্ঞ হয়েছেন। প্রেসক্রিপশন ও ওষুধ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ফি রোগীদের নিকট থেকে একসঙ্গে নেওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ বলেন, একজন পল্লী চিকিৎসক হিসেবে নবজাতক ও শিশুদের সকল ধরনের চিকিৎসা দেওয়া অনুচিত। আনোয়ার হোসেন বাচ্চু পল্লী চিকিৎসক সমিতির একজন সদস্য। আগামী ৩ অক্টোবর পল্লী চিকিৎসকদের সভা আছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এফ এ আসমা খান বলেন, ‘আমরা এসব হাতুড়ে ডাক্তারের সঙ্গে পারছি না। নানাভাবে প্রলুব্ধ করে গ্রামের সহজ-সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।’
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, মেডিক্যালে লেখাপড়া না করে নবজাতক ও শিশুদের চিকিৎসা প্রদান করাটা বিস্ময়ের। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
বিস্ময় ও দুঃখ প্রকাশ করে পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, একজন ব্যক্তি মেডিক্যালে লেখাপড়া না করে কিংবা এমবিবিএস পাস না করে শিশুদের চিকিৎসা দিয়ে আসছে কিভাবে! কেবল ৪১ বছর ধরে চিকিৎসা দিয়েই যদি ডাক্তার হওয়া যেত তাহলে মেডিক্যাল কলেজ, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণ করার প্রয়োজন হতো না। এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
শেয়ারনিউজ, ০১ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













