যানবাহনে বিমা ব্যবসা তুলে দেওয়ার পর বিমা খাতে মন্দাভাব
নিজস্ব প্রতিবেদক : আগে মোটরসাইকেল, গাড়ি, বাস ও ট্রাকের মতো যানবাহনের জন্য বিমা বাধ্যতামূলক ছিল। কিন্তু ২০১৮ সালে সরকার এই ব্যবস্থা তুলে নিলে বিমা ব্যবসার ওপর প্রভাব ফেলে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ২০১৮ সালের আগে যানবাহন থেকে বিমা কোম্পানিগুলোকে ভালো আয় করতো। কিন্তু এই ব্যাবস্থা উঠে যাওয়ার পর বিমা কোম্পানিগুলোর ব্যবসায় বড় আকারে নেতিবাচক প্রভাব পড়তে থাকে।
যানবাহনের বিমার ক্ষেত্রে আরেকটি ধাক্কা আসে ২০২০ সালে। তখন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যানবাহনের থার্ড পার্টি ইন্সুরেন্স বাতিল করে। কোনো যানবাহনের কারণে কেউ আহত বা নিহত হয়, অথবা কোনো সম্পদের বা অন্য গাড়ির ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে থার্ড পার্টি ইনস্যুরেন্স করা হতো।
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি সেক্রেটারি সরফরাজ হোসেন এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, যখন যানবাহনের বিমা বাধ্যতামূলক ছিল, তখন বিমা কোম্পানির আয়ের একটি বড় অংশ এই খাত থেকে আসত।
তিনি জানান, পিপলস ইন্স্যুরেন্স ২০১৭ সালে যানবাহন বিমা থেকে প্রিমিয়াম বাবদ ১৬ কোটি ২০ লাখ টাকা আয় করে এবং পরের বছর তা বেড়ে দাঁড়ায় ১৯ কোটি ৪৬ লাখ টাকায়। কিন্তু ২০২২ সালে এই খাত থেকে কোম্পানিটির আয় কমে দাঁড়ায় ৭ কোটি ৯৪ লাখ টাকায়।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি ২০২০ সালে ৪৭ হাজার ২২৪টি গাড়ির জন্য পলিসি খুলেছিল। কিন্তু, ২০২১ সালে সেই সংখ্যা কমে হয় ১১ হাজার ৭৪৭, আর ২০২২ সালে আরও কমে ৯ হাজার ৯৫১ হয়েছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব এস এম মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, সরকার যখন আইনটি বাতিল করে, তখন থেকে মানুষ এই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেয়নি।
তিনি বলেন, 'মানুষ যদি ব্যাংক বা ব্যাংক বহির্ভূত ঋণ নিয়ে গাড়ি না কেনে, তাহলে খুব কমই বিমা করবে। অবশ্য কিছু করপোরেট হাউজ ও কমপ্লায়েন্ট বিজনেস আছে যারা যানবাহনের বিমা করে। ঋণ নিয়ে কেনা গাড়ির জন্য বিমা বাধ্যতামূলক।'
মিজানুর রহমানের মতে, অনেকেই বিভিন্ন কারণে বিমা কোম্পানিগুলোকে বিশ্বাস করেন না। তাই তারা গাড়ির জন্য বিমা করেন না। সরকার যদি এটি আবার বাধ্যতামূলক না করে, তাহলে এই বিমা ব্যবসা তার তাৎপর্য হারাবে।
২০১৯ সালে রিলায়েন্স ইন্স্যুরেন্স ৪০ হাজার থার্ড পার্টি ইন্স্যুরেন্স পলিসি খুলে প্রিমিয়াম বাবদ প্রায় ২০ কোটি টাকা আয় করেছিল।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট রমজানুল কাদের বিল্লাহ বলেন, এই নিয়ম বাতিলের পর পলিসি খোলার সংখ্যা শূন্যে নেমে এসেছে এবং প্রিমিয়াম ৫০ শতাংশ কমেছে।
বিল্লাহ গ্রাহকদের যানবাহনের বিমা না কেনার কারণ হিসেবে সচেতনতার অভাবকে দায়ী করেন। তিনি বলেন, ঝুঁকি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া বহুজাতিক কোম্পানি ও কিছু স্থানীয় কোম্পানি মূলত যানবাহনের বিমা করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বিমা বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম জাহিদ এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, যানবাহনের বিমা গুরুত্বপূর্ণ, কারণ এটি পলিসিহোল্ডারদের দায় কমাতে ও দুঘটনাজনিত ক্ষতির জন্য অর্থ প্রদানে সহায়তা করে।
'বেশিরভাগ বিমা কোম্পানির প্রতি আস্থার অভাবে মানুষ যানবাহনের বিমা করছেন না। এজন্য কোম্পানিগুলো তাদের দায়িত্ব এড়াতে পারে না।'
অধ্যাপক জাহিদ আরও বলেন, এমন কিছু শর্ত আছে যেগুলো সম্ভাব্য পলিসিহোল্ডাররা পূরণ করতে পারবেন না।
এদিকে, সরকার আবার যানবাহনের বিমা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি খসড়া প্রস্তাব এ বছরের শুরুতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পড়ে আছে।
খসড়া আইনে বলা হয়েছে, বিমা না করলে প্রতিটি গাড়ির মালিককে ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে এবং আইন না মানলে পুলিশ মামলা করবে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা এই বিষয়ে জানান, গত এপ্রিলে বিমা বাধ্যতামূলক করার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
তিনি জানান, গত মে মাসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, যানবাহন বিমা বাধ্যতামূলক না হওয়ায় সরকার প্রতি বছর ৮৭৮ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে মোটরসাইকেল, কার, বাস ও ট্রাকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৬১ হাজার ৪১৮টি।
শেয়ারনিউজ, ২৯ জুলাই ২০২৩
পাঠকের মতামত:
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- মেসিকে হলুদ-লাল কার্ড! বিদায়ী ম্যাচে ঘটল অবাক করা ঘটনা
- মুজিব বর্ষ পালন করে তোপের মুখে জামায়াতের এমপি
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- টেকনো ড্রাগসের ঋণ খেলাপি সংক্রান্ত প্রতিবেদনে কোম্পানির ব্যাখ্যা
- সবাইকে কাঁদিয়ে হাসলেন মেসি, বিদায়ী বক্তব্যে বললেন যে কথা
- নজরদারি আরও গতিশীল করতে বিএসইসির নতুন সিদ্ধান্ত ঘোষণা
- শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে আপসহীন হওয়ার আহ্বান
- শেয়ারবাজারের কারসাজি থামাতে দুর্বল কোম্পানিতে বাড়তি নজরদারির তাগিদ
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ












