পৃথিবীতে মোট কয়টি দেশ আছে?
নিজস্ব প্রতিবেদক : পৃথিবীতে প্রকৃত পক্ষে মোট দেশের সংখ্যা কত জানেন কি? অনেকটাই জটিল এই প্রশ্নের উত্তর। কেননা, এমন অনেক দেশ আছে পৃথিবীতে, যাকে জাতিসংঘ স্বীকৃতি দেয় না, কিন্তু নিজেরাই স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে।
আবার কিছু দেশ আছে, তাদের জাতিসংঘের সদস্যদেশগুলো স্বীকৃতি দেয় না। ফলে জাতিসংঘের তালিকায় তাদের নাম নেই। তাই আসলে পৃথিবীতে দেশ ১৯৫, ১৯৭ নাকি ২০৭—এই প্রশ্নের উত্তর দেওয়া জটিল একটি ব্যপার।
বর্তমানে জাতিসংঘের তালিকায় আছে ১৯৩টি দেশ। অর্থাৎ এই ১৯৩টি দেশ তাদের সদস্যরাষ্ট্র। এর বাইরে আরও দুইটি দেশকে তারা পর্যবেক্ষক দেশের তালিকায় রেখেছে। দেশ দুইটি হচ্ছে হলি সিটি/ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন।
আবার জাতিসংঘের এই তালিকা নিয়ে বিতর্ক আছে। যেমন তাইওয়ান। দেশটি ১৯৪৫-১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সদস্যরাষ্ট্রই ছিল। কিন্তু তা আর নেই। এখন দেশটিকে জাতিসংঘ আগের মতো স্বশাসিত এলাকা বলে স্বীকৃতি না দিয়ে বরং মেইনল্যান্ড চীনশাসিত এলাকা বলে এখন গণ্য করে।
আবার কসোভোর কথাই ধরা যাক। জাতিসংঘের সদস্য প্রায় অর্ধেক দেশই কসোভোকে সার্বিয়ার অংশ বলে মনে করে। আবার অনেকের কাছে কসোভো স্বাধীন দেশ। সুতরাং জাতিসংঘের তালিকা অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে মোট দেশের সংখ্যা ১৯৩টি।
সব মিলিয়ে ১৯৫টি দেশের মধ্যে ৫৪টি দেশই আফ্রিকা মহাদেশে অবস্থিত। এরপরই আছে এশিয়া মহাদেশের ৪৮টি দেশ, ৪৪টি দেশ নিয়ে গঠিত ইউরোপ মহাদেশ, ৩৩টি দেশ লাতিন আমেরিকা ও দা ক্যারাবিয়ানে অন্তর্ভুক্ত, ১৪টি দেশ আছে ওশেনিয়া মহাদেশে এবং ২টি দেশ নিয়ে গঠিত উত্তর আমেরিকা মহাদেশ।
জাতিসংঘের তালিকায় নেই, তবে এমন অনেক অঞ্চল আছে, যা আংশিক স্বীকৃত। অর্থাৎ অনেকে হয়তো মানেন, অনেকেই স্বীকৃতি দেন না। এসব দেশ বা অঞ্চলকে হিসেবে ধরলে দেশের সংখ্যা হবে ২০৭ বা আরও বেশি। এ রকম কিছু জায়গা নিয়ে এবার আলোচনা করা যায়।
গ্রিনল্যান্ড :
উত্তর আটলান্টিক ও উত্তর আর্কটিক বা উত্তর মেরুর মাঝামাঝি অবস্থানে থাকা একটি বিশাল দ্বীপ। অনেকেই এটিকে আলাদা দেশ বলে মনে করেন। অভ্যন্তরীণ অনেক বিষয়েই তাদের সার্বভৌমত্ব আছে। তবে দ্বীপটি আসলে পরিচালনা করে ডেনমার্ক, যার অবস্থান কয়েক হাজার মাইল দূরে। অর্থাৎ তারা ডেনমার্কের অধীন স্বনিয়ন্ত্রিত অংশ।
কসোভো :
তারা ২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল। ১৫টি দেশ তাদের স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের ৯৮টি দেশ অবশ্য তাদের স্বীকৃতি দেয়। আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া: ককেশাস অঞ্চলের আরও দুটি বিরোধপূর্ণ এলাকা, যারা ২০০৮ সালের রাশিয়া-জর্জিয়া যুদ্ধের পর জর্জিয়া থেকে আলাদা হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ তাদের জর্জিয়া রাষ্ট্রের অংশ হিসেবে স্বীকৃতি দেয়।
তবে রাশিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, সিরিয়াসহ কিছু দেশ তাদের স্বাধীনতা স্বীকার করে। আর জর্জিয়ার সরকার এ দুটিকে রুশ-অধিকৃত অঞ্চল হিসেবে গণ্য করে।
নর্থ সাইপ্রাস, তুর্কি সাইপ্রাস বা টার্কিশ রিপাবলিক অব নর্দান সাইপ্রাস (টিআরএনসি) :
যে নামেই ডাকা হোক, এটি আসলে সাইপ্রাসের উত্তরাঞ্চলের নাম। বর্তমানে শুধু তুরস্ক এই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র বলে মেনে নেয়। বাকি সবাই মনে করে এটি তুরস্কের অধিকৃত একটি অঞ্চল। বাংলাদেশ ১৯৮৩ সালে এই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সেই স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছিল।
রিপাবলিক অব কাবিন্ডা :
একসময় পর্তুগাল অধিকৃত ছিল, এখন অ্যাঙ্গোলা তাদের একটি প্রদেশ বলেই মনে করে। কিন্তু কাবিন্ডা নিজেরা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে।
দোনেৎস্ক ও লুহানস্ক :
২০১৪ সালে গণ-আন্দোলনের মুখে ইউক্রেনে রাশিয়া-সমর্থিত প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোচের পতন হলে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই প্রজাতন্ত্রের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিজ দেশের অন্তর্ভুক্ত করেন ভ্লাদিমির পুতিন। তাঁর যুক্তি হচ্ছে, ১৯৫৪ সালের ১৯ ফেব্রুয়ারির আগে ক্রিমিয়া তৎকালীন রুশ প্রজাতন্ত্রের অংশ ছিল।
ট্রান্স-নিস্টার বা ট্রান্সনিস্ত্রিয়া :
মলদোভা-ইউক্রেন সীমান্ত আর নিস্তার নদীর মাঝের একটি ছোট ভূখণ্ড, যা মালদোভা থেকে আলাদা বলা হলেও পুরোপুরি তা নয়। কারণ, দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি নেই।
রিপাবলিক অব সোমালিল্যান্ড :
উত্তর সোমালিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ১৯৯১ সালে তারা সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল। তবে আন্তর্জাতিকভাবে অঞ্চলটিকে সোমালিয়ার অংশ হিসেবে গণ্য করা হয়।
শেয়ারনিউজ, ১১ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রী সম্পর্কিত আপত্তিকর পোস্ট; যুবক গ্রে/ফতার
- স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
- মহামারিতে রূপ নিতে পারে হাম
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা
- ইসলামি ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি তহবিল সমস্যা সমাধানে নতুন বাজার
- ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৯৪ শিশু
- বাস বা গাড়িতে বমি ভাব কমানোর ৮টি সহজ উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন
- ঢাকাসহ ৯ জেলায় বড় সতর্কবার্তা
- আগামী ২ মাস নিয়ে বড় সতর্কবার্তা প্রকাশ করেছেন হুইপ নিজান
- ইরান-যুক্তরাষ্ট্র সংঘা/তে নতুন মোড়, বিশেষ বাহিনীর অভিযান
- অস্ট্রেলিয়া ভিসা নিয়ে নতুন আপডেট
- সৌদিতে হঠাৎ সতর্কতা! হামলার শঙ্কায় আতঙ্ক, তারপর যা হলো…
- দোকান খোলা-বন্ধের সময়সূচি পুনর্বিবেচনার
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৬ সংবাদ
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
- ঋণের ভারে ডুবতে বসেছে মার্কিন অর্থনীতি
- ইরানের হামলায় তছনছ মধ্য ইসরায়েল
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে বড় সংস্কারের ইঙ্গিত অর্থমন্ত্রীর
- জনশক্তি রপ্তানিতে দুই মন্ত্রীর বাইরে সিন্ডিকেটে আরও প্রভাবশালী মুখ
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ তাসনিম জারা
- প্রফেসর ইউনূসকে যে পরামর্শ দিয়েছিলেন আন্দালিব পার্থ
- পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
- শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- মন্তব্যে ঝড়, আমির হামজার ব্যাখ্যায় নতুন প্রশ্ন
- শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের রহস্যময় পোস্ট
- কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃ/ত্যু
- মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট
- হঠাৎ জরুরি অবস্থা; সব ছুটি বাতিল করল অধিদপ্তর
- ৩ মাসে বড় কাটছাঁট, যা যা বন্ধ করল সরকার
- যে ৩ দেশ থেকে তেল আনছে বাংলাদেশ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- ‘বিসিবি সভাপতি হলেন তামিম’ জানা গেল সত্যতা
- ৬ পদে বিএনপি, ৪ পদে আওয়ামী লীগ ও ৪ পদে জামায়াতের জয়
- জ্বালানি নিয়ে দৌড়ঝাঁপ—একদিনেই বিশাল চালান
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিশির মনির
- দুপুরেই সবচেয়ে ঝুঁকি, বের হলে বিপদ!
- ৩ এপ্রিলের স্বর্ণের নতুন দাম—আপডেট দেখে নিন
- সেন্টমার্টিনে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল
- যে কারণে হঠাৎ পথ বদলে তেল আনছে বাংলাদেশ
- সকাল ৯টা থেকে রাত ১১:৫০—প্রধানমন্ত্রীর কর্মঘণ্টা
- রিজার্ভ নিয়ে বড় আপডেট, জানুন সর্বশেষ আপডেট
- সংসদে তোলপাড়: আমির হামজার বিচার চাইলেন রুমিন ফারহানা
- জেনে নিন হজ ফ্লাইট শুরুর তারিখ ও নতুন সুবিধা
- রবিবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি
- আগামী পাঁচ মাসেও নতুন আইপিও-র সম্ভাবনা ক্ষীণ
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির
- ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আরও এক কোম্পানি
- টেকসই ও প্রাণবন্ত শেয়ারবাজার গড়ার প্রতিশ্রুতি বিএসইসি চেয়ারম্যানের
- শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের রহস্যময় পোস্ট
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তিন প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি : শিগগরিই সুখবর দিতে আসছে তালিকাভুক্ত ব্যাংক
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরান-যুক্তরাষ্ট্র সংঘা/তে নতুন মোড়, বিশেষ বাহিনীর অভিযান
- সৌদিতে হঠাৎ সতর্কতা! হামলার শঙ্কায় আতঙ্ক, তারপর যা হলো…
- ঋণের ভারে ডুবতে বসেছে মার্কিন অর্থনীতি
- ইরানের হামলায় তছনছ মধ্য ইসরায়েল














