×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

২০২৬ নভেম্বর ২৪ ১৭:৫২:২৫
বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণ আদায়ে দীর্ঘ ১৬ বছরের আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রামে বন্ধকী সম্পত্তির দখল বুঝে নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠান ফ্যাশন ক্রিয়েট এপারেলসের বন্ধক রাখা সম্পত্তির দখল নিয়েছে ব্যাংকটি।

গত ১৭ নভেম্বর অর্থঋণ আদালত-১, চট্টগ্রামের জারি করা দখল পরোয়ানার ভিত্তিতে সম্পত্তিটির দখল নেয় এমটিবি। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম জেলা জজ আদালতের নাজির উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষে সম্পত্তির দখল বুঝে নেন এমটিবির আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক জাকির হোসেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ফ্যাশন ক্রিয়েট এপারেলস ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০১০ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থঋণ মামলা করে এমটিবি। মামলার রায় ব্যাংকের পক্ষে আসার পর ২০১২ সালে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়।

পরবর্তী সময়ে অর্থঋণ আদালত আইনের ৩৩(৫) ধারার আওতায় ব্যাংকটি ভোগদখলের সনদ লাভ করে। এরই ধারাবাহিকতায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে বন্ধকী সম্পত্তির দখল বুঝে নেয় এমটিবি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে