×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিক্ষোভ, একসঙ্গে ছুটি ঘোষণা ১২ কারখানায়

২০২৬ নভেম্বর ১০ ১৫:২৭:২৯
বিক্ষোভ, একসঙ্গে ছুটি ঘোষণা ১২ কারখানায়

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থানের ঘটনায় ১২টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি বিবেচনায় এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

সকালে গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদেরও বের হয়ে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। এতে কয়েকটি কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভের খবর পেয়ে বাইরে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এসব ঘটনার পর কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের কারণে আরও কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে এস এম নীটওয়্যারস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, সিল্কেন সুইং লিমিটেড, আর এন জি গার্মেন্টস ও ফকিরা গার্মেন্টস।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুরের জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। এসব ঘটনার পর কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, বাঘের বাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভের পর কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে গেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে