ডিভি লটারি নিয়ে আদালতের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছেন দেশটির ফেডারেল আপিল আদালত। ২০২৭ অর্থ বছরের ডিভি লটারি পুনরায় চালুর বিষয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন আপিল আদালত। ফলে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখতে পারবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট অব অ্যাপিলসের তিন বিচারকের একটি প্যানেল সরকারের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। শুক্রবার (৩০ অক্টোবর) এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক ও ব্লুমবার্গ ল।
এর আগে ডিভি লটারি পুনরায় চালুর নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত। গত ১৪ অক্টোবর দেওয়া ওই আদেশে দেশটির পররাষ্ট্র দপ্তরকে ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিতদের আবেদন করার যোগ্যতা সম্পর্কে জানানোর নির্দেশও ছিল।
তবে নিম্ন আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসন। সরকারের পক্ষ থেকে জরুরি স্থগিতাদেশ চাওয়া হলে নবম সার্কিট কোর্ট তা মঞ্জুর করেন। ফলে নিম্ন আদালতের দেওয়া সময়সীমা আপাতত কার্যকর থাকছে না।
ডিভি লটারি পুনরায় চালুর দাবিতে রেড ইগল ল নামের একটি অভিবাসন আইন প্রতিষ্ঠান মামলা করেছিল। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কোনো ব্যাখ্যা ছাড়াই ২০২৭ অর্থ বছরের ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম শুরু করেনি। এতে কর্মসূচিটি কার্যত বাতিলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে আপিল আদালত পর্যবেক্ষণে জানায়, মামলাকারী প্রতিষ্ঠানটি ডাইভারসিটি ভিসা আইনের সরাসরি সুবিধাভোগী নয়। এ কারণে কর্মসূচি চালুর দাবিতে মামলা করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় আইনি অধিকার রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আদালত আরও স্পষ্ট করেছে, পররাষ্ট্র দপ্তরের নিবন্ধন কার্যক্রম শুরু না করার সিদ্ধান্তকে তারা সমর্থন করছে না। তবে মামলাকারী প্রতিষ্ঠানটি আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভিত্তি দেখাতে পারেনি। এ কারণেই সরকারের জরুরি স্থগিতাদেশের আবেদন মঞ্জুর করা হয়েছে।
আপিল আদালতের এই সিদ্ধান্তের ফলে ২০২৭ অর্থ বছরের ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম কবে শুরু হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ট্রাম্প প্রশাসন লটারি চালু করতে বাধ্য থাকবে না।
এদিকে মামলাকারী প্রতিষ্ঠান রেড ইগল ল-এর প্রধান কার্টিস মরিসন নিউজউইককে জানিয়েছেন, ডিভি কর্মসূচি পরিচালনায় পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতার বিরুদ্ধে তারা আরও আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন।
ডাইভারসিটি ভিসা কর্মসূচি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার একটি বিশেষ উদ্যোগ। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকদের জন্য এই কর্মসূচির আওতায় প্রতি বছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা বরাদ্দ রাখা হয়।
সাধারণভাবে গ্রিন কার্ড লটারি নামে পরিচিত এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের ভিসার জন্য আবেদন করার সুযোগ পান।
১৯৯০ সালের ইমিগ্রেশন অ্যাক্টের মাধ্যমে কর্মসূচিটি স্থায়ী আইনি ভিত্তি পায়। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ওই বছরের ২৯ নভেম্বর আইনে স্বাক্ষর করেন।
মূলত যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে কম প্রতিনিধিত্ব থাকা দেশগুলোর নাগরিকদের জন্য নতুন সুযোগ তৈরি করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
জাহিদ/
পাঠকের মতামত:
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিকের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- তমিজউদ্দিন টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ভাড়া কেলেঙ্কারি
- ‘জেড ক্যাটাগরি’ এড়াতে শেয়ারবাজারের ৪৩ দুর্বল কোম্পানির অভিনব কৌশল
- আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশ
- ঢাবি-রাবিসহ ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
- ‘আমরা তো চাই উৎসব হোক’—অভিযোগের জবাবে মন্ত্রীর মন্তব্য
- পরীক্ষায় বউ চেয়ে যা লিখলেন দ্বাদশ শ্রেণির ছাত্র
- ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল টিউবস
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













