×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পদ্মা ব্যাংকের দায় মেটাতে নতুন উদ্যোগ, এজিএমের তারিখও পরিবর্তন

২০২৬ নভেম্বর ১০ ১০:১৯:২২
পদ্মা ব্যাংকের দায় মেটাতে নতুন উদ্যোগ, এজিএমের তারিখও পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। একই সঙ্গে সভায় একটি বিশেষ এজেন্ডাও যুক্ত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর, ২০২৬ অনুষ্ঠিত বোর্ডের ১৩৯তম সভায় এজিএম ৩০ নভেম্বর থেকে পিছিয়ে ৯ ডিসেম্বর, ২০২৬ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই লিস্টিং রেগুলেশন্স, ২০১৫-এর ২৫ বিধির সঙ্গে আগের তারিখ সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এ পরিবর্তন করা হয়েছে। সভার সময়, স্থান ও রেকর্ড ডেট আগের নোটিশ অনুযায়ীই থাকবে।

এজিএমে বিশেষ এজেন্ডা হিসেবে পদ্মা ব্যাংক পিএলসির কাছে কোম্পানির দায় ওয়ান-টাইম এক্সিট সুবিধায় পরিশোধের ব্যবস্থা বিবেচনা ও অনুমোদন করা হবে। এর অংশ হিসেবে ঢাকার রমনার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কোম্পানির অফিস স্পেস ৩ কোটি ২৩ লাখ টাকা পর্যন্ত ঋণের জামানত হিসেবে বন্ধক রাখা হবে। পাশাপাশি বোর্ডের অনুমোদিত শর্তে ঋণদাতাকে জামানত হিসেবে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার বিষয়টিও এজিএমে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে