ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ‘দ্য ডেইলি অবজারভার’-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে তাঁর আটকের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, আটক করা হয়ে থাকলে কী অভিযোগে কিংবা কোন মামলার ভিত্তিতে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে, তা যাচাই করে দেখা হবে।
বুধবার (০৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি পুলিশের সদস্যরা আটক করে নিয়ে যান।
এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি তখনো নিশ্চিত নন। তবে তাঁকে আটক করা হয়ে থাকলে এর পেছনে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।
সাংবাদিকতা ও রাজনৈতিক সম্পৃক্ততা
দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭২ সালে ‘দ্য বাংলাদেশ অবজারভার’-এ স্টাফ রিপোর্টার হিসেবে তাঁর সাংবাদিকতা শুরু হয়। পত্রিকাটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি এর সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি ‘দ্য ডেইলি অবজারভার’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যম প্রতিষ্ঠানের দায়িত্বেও ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একটি অংশের সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তাঁর সরাসরি সম্পৃক্ততা ছিল। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি।
এরপর ২০১৩ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁকে তথ্যবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২০ নভেম্বর তাঁকে প্রধানমন্ত্রীর সম্মানী ও খণ্ডকালীন গণমাধ্যম উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সিরাজ/
পাঠকের মতামত:
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- লেনদেনে বস্ত্র খাত, দরবৃদ্ধিতে তথ্যপ্রযুক্তি ও সিরামিকের দুই কোম্পানি
- শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর সংকেতে স্বস্তিতে বিনিয়োগকারীরা
- আইফোন-কম্পিউটার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ছয় বিদেশি কারামুক্ত
- শচীনকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি
- নাহি অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী রেকর্ড গড়লেন যারা
- ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন: বৈঠকে নবগঠিত মজুরি বোর্ড
- মার্জিন ঋণে নয়ছয়: ফেঁসে যাচ্ছে মার্চেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ!
- বন্ধ বিও হিসাব চালুর অনুমোদন, শেয়ারবাজারে তারল্য বাড়ার আশা ডিবিএর
- সূচকের উত্থানেও স্বস্তি নেই, কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন
- এপেক্স ফুডসের বিনিয়োগ ও পাওনা নিয়ে প্রশ্ন, উচ্চ আদালতে দুই মামলা
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক প্রতিবেদনে বড় অসঙ্গতি
- ফার্মা এইডসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে সূচকের বড় উত্থান
- মতিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- যে কারণে ইউনিলিভার কনজিউমার কেয়ারের মুনাফায় বড় ধাক্কা, নগদ প্রবাহে বড় পরিবর্তন
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- প্রিমিয়ার ব্যাংকের নগদ প্রবাহে বড় পরিবর্তন, ঋণাত্মক থেকে ইতিবাচক
- এশিয়াটিক ল্যাবরেটরিজের মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান
- নতুন ১০ খাতে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নাভানা সিএনজির
- ৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, শেয়ারবাজারে আরও বড় ধস
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- যে কারণে হাসিনাকে আবু বকর নাটক দেখাতে চান ফাহাম আব্দুস সালাম
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- তাহসিফের শেষবার বারে যাওয়ার সিসিটিভিতে মিলল যে দৃশ্য
- পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের কোম্পানি সচিব নিয়োগ
- ৫ থেকে ৪৫ কেজি— এলপিজি সিলিন্ডারের নতুন দাম
- ৭ নভেম্বর নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন
- প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান
- দিল্লিকে একক করিডর দিতে নারাজ ঢাকা
- ৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা ও হালনাগাদ তথ্য
- মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ওইমেক্স ইলেকট্রোডের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- থানায় না গিয়েই হারানো এনআইডির জন্য আবেদন
- ৪৮ বছর পানি পান করেন না ওয়ারেন বাফেট! জানুন কেন
- নূরের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র নিয়ে নতুন প্রশ্ন তুললেন বার্গম্যান
- রাস্তার কুকুরের ঘেউ ঘেউয়ের পেছনে রয়েছে যে বিশেষ প্রবণতা
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
জাতীয় এর সর্বশেষ খবর
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আইফোন-কম্পিউটার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ছয় বিদেশি কারামুক্ত













