×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সাধারণ বিনিয়োগকারীরা  পেলেও ডিভিডেন্ড পাচ্ছেনা পরিচালকরা

২০২৬ নভেম্বর ১০ ১৪:৩৮:২২
সাধারণ বিনিয়োগকারীরা  পেলেও ডিভিডেন্ড পাচ্ছেনা পরিচালকরা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে । তবে এ ডিডিভডেন্ডের আওতায় থাকছেন না কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাবেন। কোম্পানিটির স্পন্সর শেয়ারহোল্ডারদের হাতে মোট ৮২ লাখ ৬৮ হাজার ৪০০টি শেয়ার রয়েছে। অন্যদিকে সাধারণ শেয়ারহোল্ডারদের মালিকানায় রয়েছে ১ কোটি ২০ লাখ ৯১ হাজার ৩৬০টি শেয়ার। সব মিলিয়ে কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০টি।

সেই হিসাবে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ডিভিডেন্ডের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লাখ ১৮ হাজার ২৭২ টাকা। অর্থাৎ স্পন্সর শেয়ারহোল্ডারদের বাদ দিয়ে কেবল সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এই ডিভিডেন্ড বিতরণ করা হবে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৬ টাকা ২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ২৫ পয়সা।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯৭ পয়সা। আগের অর্থবছরে এ সূচক ছিল ১ টাকা ৩০ পয়সা। ফলে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়েছে ১ টাকা ৬৭ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা আয়োজন করা হবে। সভায় অংশগ্রহণ এবং ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে