×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় হাসপাতালে ৪৮ শিক্ষার্থী

২০২৬ নভেম্বর ১০ ১০:১৯:২২
ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় হাসপাতালে ৪৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অসুস্থ ওই তিন শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। আগুন লাগার পর মাদরাসা ও আশপাশের এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। অন্য শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও রোগী হাসপাতালে আসতে পারেন বলেও জানান তিনি।

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণে পুরো এলাকায় প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।

তিনি আরও জানান, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে