শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কারসাজির অভিযোগে দুই কোটি টাকা জরিমানার পর এবার অভিযুক্ত আজাদ হোসেন পাটোয়ারী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই লক্ষ্যে গত রোববার একটি আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছ থেকে পাওয়া এক বিশেষ গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রতিবেদনে আজাদ হোসেন পাটোয়ারী ও তাঁর সহযোগীদের নামে বিভিন্ন তফশিলি ব্যাংক, স্টক ডিলার এবং স্টক ব্রোকার প্রতিষ্ঠানে পরিচালিত হিসাবের আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
বিএফআইইউর প্রতিবেদনে পাওয়া তথ্য পর্যালোচনা করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ইনসাইডার ট্রেডিং ও মার্কেট ম্যানিপুলেশনের মতো অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ ও সন্দেহের বিষয় উঠে এসেছে বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি এ-সংক্রান্ত তদন্ত কমিটি পুনর্গঠন করেছে। একই সঙ্গে আজাদ হোসেন পাটোয়ারী এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ধরনের আর্থিক লেনদেন অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নগদ অর্থের উৎস, অর্থের স্থানান্তর এবং সংশ্লিষ্ট লেনদেনের ধারাবাহিকতা যাচাইয়ের ওপর।
শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিং ও শেয়ার কারসাজির অভিযোগে আজাদ হোসেন পাটোয়ারী আগে থেকেই আলোচনায় রয়েছেন। তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজির অভিযোগে বিএসইসির তদন্তে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। ২০২৪ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৪ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার নিয়ে কৃত্রিমভাবে লেনদেন এবং দর ওঠানামা করানোর অভিযোগের ভিত্তিতে গত মাসে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কমিশন।
বিএসইসির তদন্ত অনুযায়ী, সংঘবদ্ধভাবে খান ব্রাদার্স পিপির শেয়ার নিয়ে কারসাজির মাধ্যমে ওই সময়ে আজাদ হোসেন পাটোয়ারী ৮ কোটি ২১ লাখ টাকা রিয়েলাইজড গেইন বা বিক্রি করে অর্জিত মুনাফা করেন। এর বাইরে তদন্তের আওতাধীন থাকা শেয়ারে তাঁর আরও ১৩ কোটি ৬৬ লাখ টাকার আনরিয়েলাইজড গেইন বা অবিক্রীত শেয়ারে কাগুজে মুনাফা ছিল।
তদন্তে শেয়ার কারসাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএসইসি তাঁকে দুই কোটি টাকা জরিমানা করে। এই বিষয়ে কমিশন শাস্তিমূলক আদেশও জারি করেছে।
এবার সেই শেয়ার কারসাজির অভিযোগের পাশাপাশি তাঁর ও স্বার্থসংশ্লিষ্টদের আর্থিক লেনদেনের উৎস ও গতিপথ অনুসন্ধানে যাচ্ছে বিএসইসি। বিশেষ করে ব্যাংক ও শেয়ারবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত হিসাবের মাধ্যমে অর্থের উৎস, স্থানান্তর এবং সম্ভাব্য মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে। বিএফআইইউর গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে শেয়ার কারসাজির অর্থের উৎস ও ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাহাড় তলায় পরমাণু বিস্ফোরণ, এক ঘোষণায় চাঞ্চল্য
- তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- বালাম ও ন্যান্সির আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
- সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
- ‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
- ১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের
- মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার
- পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
- বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
- ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ






.jpg&w=50&h=35)



