ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেনের প্রস্তাব অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা না করার সুপারিশ করেছে।
২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ১ টাকা ৯৩ পয়সা। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ লোকসানের পরিমাণ ছিল শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান আরও বেড়েছে।
সমাপ্ত অর্থবছরের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮৬ টাকা ৯ পয়সা।
অন্যদিকে, পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত বাদে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ৭৬ টাকা ৪১ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৭৮ টাকা ৩৪ পয়সা।
তবে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কিছুটা বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ সূচক দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ৭২ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সম্পাদিত লেনদেনসংক্রান্ত প্রস্তাবগুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পাশাপাশি কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদনের জন্যও শেয়ারহোল্ডারদের মতামত নেওয়া হবে। এ উদ্দেশ্যে বিশেষ সাধারণ সভা আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
অর্থাৎ আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভায় সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেনের প্রস্তাব এবং কোম্পানির প্রস্তাবিত নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন চাওয়া হবে।
এদিকে, নো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্তের পাশাপাশি কোম্পানিটির ৬১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর।
ওই দিন বিকেল ৪টায় ৬১তম বার্ষিক সাধারণ সভা এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত নভো টাওয়ারের (১৫তম তলা) স্কাই ভিউ রেস্টুরেন্টে হাইব্রিড পদ্ধতিতে সভা দুটি অনুষ্ঠিত হবে। ঠিকানা: ২৭০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ২৯ নভেম্বর।
পাঠকের মতামত:
- ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- প্রশাসনে বড় রদবদল, চার সচিবের নতুন কর্মস্থল
- ডিএসইর সাবেক ট্রেকহোল্ডারের মৃত্যু, ডিএসইর শোকবার্তা
- জান্নাতে যাওয়ার আশা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
- বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের নতুন সম্ভাবনা
- সব জল্পনার অবসান, বিয়ের খবর প্রকাশ্যে আনলেন আসাদ নূর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- পাসপোর্ট না প্রত্যর্পণ: হাসিনা ইস্যুতে আসলে কী চলছে?
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক
- এক নজরে দেখে নিন ২০২৭ সালের স্কুলের ছুটির তালিকা
- ডিভিডেন্ট নিয়ে বাড়তি তথ্য দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল
- সারাদেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস
- ৬ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা
- ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
- পদ্মা ব্যাংকের দায় মেটাতে নতুন উদ্যোগ, এজিএমের তারিখও পরিবর্তন
- ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা
- শিগগিরই ‘বি’ ক্যাটাগরিতে ফিরছে আমরা নেটওয়ার্কস
- ৩৬ বিমা কোম্পানির কাছে আটকা পড়েছে ৪ হাজার কোটি টাকা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- কল রিসিভ করলেই সর্বনাশ, জেনে নিন বাঁচার উপায়
- মোদির প্রচারে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয়, সামনে এলো নথি
- স্থবির শেয়ারবাজারে আশার আলো ছড়াচ্ছে কোন কোন খাত?
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় পতন সামলে উর্ধ্বমুখী প্রযুক্তি খাতের শেয়ার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
- ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন পুরো নিয়ম
- ২০২৭ সালে আর্জেন্টিনায় ফিরছেন মেসি
- বিপাকে অনন্ত জলিল, সামনে এলো ২২৬ কোটি টাকার হিসাব
- শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আসিফ নজরুলের বার্তা
- নতুন বেতন কাঠামো: সর্বনিম্ন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার
- এক নবজাতক, দুই পিতা দাবি! বরিশালের হাসপাতালে চাঞ্চল্য
- হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর শপথ, ভিডিও ভাইরাল
- ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি
- হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার আর্থিক সূচকে উন্নতি
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, ২১ ও ২২ ক্যারেটের নতুন দাম
- সাদ্দামের বক্তব্য নিয়ে যা লিখলেন ছাত্রদল নেতা
- বাংলাদেশিদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারীর
- দেশে ফেরার তারিখ ঘোষণার আগে নতুন পদক্ষেপ শেখ হাসিনার
- কানাডা যাওয়ার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একদিনেই বন্ধ ৪০ পোশাক কারখানা
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিএসইর সাবেক ট্রেকহোল্ডারের মৃত্যু, ডিএসইর শোকবার্তা
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক
- ডিভিডেন্ট নিয়ে বাড়তি তথ্য দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল













