হার মেনে অভিনন্দন, ছয় দিন পর ট্রাম্প বললেন, নির্বাচন সুষ্ঠু হয়নি!
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের ছয় দিন পর নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ডেমোক্র্যাটদের বিজয় মেনে নিয়ে তাদের নির্বাচনি প্রচারণার প্রশংসা করলেও এবার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট।
গত ৯ নভেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশ্ন তোলেন, নির্বাচন সত্যিই সুষ্ঠু হয়েছে কি না। তিনি লেখেন, ‘কেউ কি সত্যিই বিশ্বাস করেন, এই নির্বাচন সুষ্ঠু ছিল? জরিপের ফল এত ভুল হলো কীভাবে?’
আরেকটি পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, আগাম ভোট গণনার বড় একটি অংশ এমনভাবে প্রকাশ করা হয়েছে, যাতে যত মানুষই ভোট দিন না কেন, জয় পাওয়া অসম্ভব হয়ে পড়ে। তাঁর দাবি, ভোটারের চেয়ে ভোট গণনার যন্ত্রের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর প্রথম দিকে সংযত প্রতিক্রিয়া জানিয়েছিলেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের নির্বাচনি প্রচারণার প্রশংসাও করেছিলেন তিনি।
নির্বাচনের রাতে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি।
পরে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও ডেমোক্র্যাটদের প্রচারণার প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা ভালো কাজ করেছে। কিন্তু কয়েক দিনের ব্যবধানে তাঁর অবস্থান বদলে যায়। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এর আগে আলাস্কার সিনেট নির্বাচনের ফল নিয়েও আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। সেখানে দুই ছোট দলের প্রার্থীদের পাওয়া ভোট রিপাবলিকান প্রার্থী ড্যান সুলিভানের পক্ষে যোগ করার দাবি জানান তিনি। ট্রাম্পের মতে, এটিই হবে ন্যায্য সমাধান।
তবে আলাস্কায় ভোট গণনার জন্য ‘র্যাঙ্কড-চয়েস ভোটিং’ পদ্ধতি চালু রয়েছে। এ ব্যবস্থায় ভোটাররা প্রার্থীদের পছন্দের ক্রমানুসারে ভোট দেন। প্রথম পছন্দের কোনো প্রার্থী প্রয়োজনীয় সমর্থন না পেলে পরবর্তী পছন্দের ভোট গণনায় যুক্ত হতে পারে। ফলে ট্রাম্পের দাবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।২০২০ সালের নির্বাচনের অভিযোগের পুনরাবৃত্তি?ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর তাঁর তোলা অভিযোগের কথা মনে করিয়ে দিয়েছে। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন। তবে তাঁর অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং ফল চ্যালেঞ্জ করে করা একাধিক আইনি উদ্যোগও সফল হয়নি।
২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালান। ২০২০ সালের নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের প্রচারিত ভিত্তিহীন অভিযোগ ওই হামলার আগে উত্তেজনা তৈরিতে ভূমিকা রেখেছিল।
ট্রাম্পের নতুন অভিযোগের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেন, নির্বাচনের ফল অস্বীকার করার প্রবণতায় ট্রাম্প আবারও ফিরে যাবেন, এমনটি প্রত্যাশিতই ছিল।
তিনি আরও বলেন, ট্রাম্প যতই অভিযোগ করুন না কেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতার বাস্তবতা বদলাবে না। আগামী দুই বছর তাঁর প্রশাসনকে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণের মুখোমুখি হতে হবে।
নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটদের ভালো ফল করার পূর্বাভাস ছিল। তবে দলটির জয়ের ব্যবধান কতটা বড় হবে, তা জরিপে পুরোপুরি প্রতিফলিত হয়নি। শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়েও বড় জয় পেয়েছে দলটি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে নির্বাচনি কর্মকর্তারা ভোট গ্রহণের প্রক্রিয়াকে মোটামুটি নির্বিঘ্ন বলে জানিয়েছেন। বড় ধরনের নির্বাচনি বিশৃঙ্খলার তথ্যও সামনে আসেনি। ফলে ট্রাম্পের অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি।
নিজ দলের পরাজয়ের জন্য এর আগে ট্রাম্প নির্বাচনে নিজের নাম না থাকাকে দায়ী করেছিলেন। যদিও প্রচারণার সময় সমর্থকদের নিজের মতো করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। পাশাপাশি ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানির দাম বেড়ে যাওয়াও রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেছিলেন ট্রাম্প।
মুসআব/
পাঠকের মতামত:
- ইনফরমেশন সার্ভিসেসে দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যয় কমায় আর্থিক সূচকে উন্নতির আভাস রেনউইক যজ্ঞেশ্বরের
- হার মেনে অভিনন্দন, ছয় দিন পর ট্রাম্প বললেন, নির্বাচন সুষ্ঠু হয়নি!
- নগদ প্রবাহ ইতিবাচক হলেও লোকসান বেড়েছে বিএবিএসের
- বিক্ষোভ, একসঙ্গে ছুটি ঘোষণা ১২ কারখানায়
- ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’
- নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা ও বড় বিনিয়োগ বাড়লেই স্বাভাবিক হবে বাজার
- সাধারণ বিনিয়োগকারীরা পেলেও ডিভিডেন্ড পাচ্ছেনা পরিচালকরা
- ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- প্রশাসনে বড় রদবদল, চার সচিবের নতুন কর্মস্থল
- ডিএসইর সাবেক ট্রেকহোল্ডারের মৃত্যু, ডিএসইর শোকবার্তা
- জান্নাতে যাওয়ার আশা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
- বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের নতুন সম্ভাবনা
- সব জল্পনার অবসান, বিয়ের খবর প্রকাশ্যে আনলেন আসাদ নূর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- পাসপোর্ট না প্রত্যর্পণ: হাসিনা ইস্যুতে আসলে কী চলছে?
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক
- এক নজরে দেখে নিন ২০২৭ সালের স্কুলের ছুটির তালিকা
- ডিভিডেন্ট নিয়ে বাড়তি তথ্য দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল
- সারাদেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস
- ৬ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা
- ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
- পদ্মা ব্যাংকের দায় মেটাতে নতুন উদ্যোগ, এজিএমের তারিখও পরিবর্তন
- ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা
- শিগগিরই ‘বি’ ক্যাটাগরিতে ফিরছে আমরা নেটওয়ার্কস
- ৩৬ বিমা কোম্পানির কাছে আটকা পড়েছে ৪ হাজার কোটি টাকা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- কল রিসিভ করলেই সর্বনাশ, জেনে নিন বাঁচার উপায়
- মোদির প্রচারে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয়, সামনে এলো নথি
- স্থবির শেয়ারবাজারে আশার আলো ছড়াচ্ছে কোন কোন খাত?
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় পতন সামলে উর্ধ্বমুখী প্রযুক্তি খাতের শেয়ার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
- ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন পুরো নিয়ম
- ২০২৭ সালে আর্জেন্টিনায় ফিরছেন মেসি
- বিপাকে অনন্ত জলিল, সামনে এলো ২২৬ কোটি টাকার হিসাব
- শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আসিফ নজরুলের বার্তা
- নতুন বেতন কাঠামো: সর্বনিম্ন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার
- এক নবজাতক, দুই পিতা দাবি! বরিশালের হাসপাতালে চাঞ্চল্য
- হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর শপথ, ভিডিও ভাইরাল
- ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি
- হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- হার মেনে অভিনন্দন, ছয় দিন পর ট্রাম্প বললেন, নির্বাচন সুষ্ঠু হয়নি!
- জান্নাতে যাওয়ার আশা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
- ৬ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা












.jpg&w=50&h=35)
