×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা   

২০২৬ নভেম্বর ১০ ১১:৩৭:৪৭
৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা   

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা ডেকেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি। ডিএসই লিস্টিং রেগুলেশন্স, ২০১৫-এর ১৬(১) বিধি অনুযায়ী কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১২ নভেম্বর: জেনেক্স ইনফোসিস পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

১৪ নভেম্বর: এদিন পাঁচটি কোম্পানির বোর্ড সভা হবে। সকাল ১১টায় প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, সকাল ১১টা ৩০ মিনিটে ফার্মা এইডস লিমিটেড, বিকেল ৩টায় সাফকো স্পিনিংস মিলস লিমিটেড, বিকেল ৩টা ৩০ মিনিটে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং বিকেল ৪টায় রহিমা ফুড করপোরেশন লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে।

১৫ নভেম্বর: এদিন তিনটি কোম্পানির বোর্ড সভা হবে। দুপুর ২টা ৩০ মিনিটে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, দুপুর ২টা ৪৫ মিনিটে একমি পেস্টিসাইডস লিমিটেড এবং বিকেল ৩টায় ওরিয়ন ফার্মা লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে