×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দুই নারীর একসঙ্গে বসবাস, এলাকায় চাঞ্চল্য

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৯:২৩:২৪
দুই নারীর একসঙ্গে বসবাস, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় দুই নারীর একসঙ্গে বসবাসকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তারা স্বামী-স্ত্রীর মতো করে বসবাস করছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ওই দুই নারী ভাড়া বাসায় একসঙ্গে অবস্থান করেন। পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাদের পরিবারের সদস্যদের খবর দেন। পরে ওই দুই নারীকে তার জিম্মায় রাখা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকায় সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে স্থানীয় এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছেন। তার এক বোন ছেলেদের মতো পোশাক ও আচরণে চলাফেরা করতেন বলে স্থানীয়দের দাবি।

চারদিন আগে ওই নারী ময়মনসিংহ থেকে আরেক নারীকে সেখানে নিয়ে আসেন। এরপর তারা একসঙ্গে বসবাস শুরু করেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানান তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করে দেখছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধ প্রমাণিত হয়েছে বলে পুলিশ জানায়নি।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে