×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

২০২৬ সেপ্টেম্বর ১৬ ০৯:০৫:১০
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বাসিন্দাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে দুপুরের মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ের মধ্যে দুপুরের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এদিন দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দিনের তাপমাত্রাও আগের দিনের তুলনায় সামান্য কমতে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ফলে গরমের পাশাপাশি ভ্যাপসা আবহাওয়াও অনুভূত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তবে বৃষ্টি হলে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে সাময়িক স্বস্তি মিলতে পারে। বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় নগরবাসীকে বাইরে বের হওয়ার ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে