×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেঘনা সিমেন্টের ঋণমানে ‘ডেভেলপিং’ দৃষ্টিভঙ্গি

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১০:৩২:২৯
মেঘনা সিমেন্টের ঋণমানে ‘ডেভেলপিং’ দৃষ্টিভঙ্গি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস পিএলসির ঋণমান নির্ধারণ করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৫’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির ঋণমানের দৃষ্টিভঙ্গি ‘ডেভেলপিং’ বা পরিবর্তনশীল হিসেবে উল্লেখ করা হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ ঋণমান নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঋণমান নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে। রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত এসব তথ্যের ভিত্তিতেই মেঘনা সিমেন্ট মিলস পিএলসির ঋণমান নির্ধারণ করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে