×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১২:১২:৪০
বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা অনুমোদন স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশিদের জন্য নতুন কাজের অনুমতিপত্র, শ্রমিক আমদানির পরিকল্পনা এবং শ্রম প্রকল্পের অনুমোদন ১ সেপ্টেম্বর থেকে স্থগিত করা হয়েছে। এ স্থগিতাদেশ ২০২৬ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

গত ৯ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশ, মানবপাচার, অনুমোদনহীন শ্রম দালাল এবং শ্রমিক নিয়োগের পর তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়া নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য কেন এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দেশনায় নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

নতুন সিদ্ধান্তের ফলে ব্যক্তি, কোম্পানি, নিয়োগকর্তা এবং লেবার অপারেটররা নিজেদের উদ্যোগে কোনো বাংলাদেশি নাগরিককে লাওসে প্রবেশ বা কর্মসংস্থানের অনুমতি দিতে পারবেন না। একই সঙ্গে ২০২৬ সালের শেষ পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন লেবার ভিসা পারমিট অনুমোদনও বন্ধ থাকবে।

তবে নির্ধারিত চুক্তির সময়সীমা থাকা বড় ধরনের সরকারি অনুমোদিত অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবে। অর্থাৎ এসব প্রকল্পের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত ও সরকারি অনুমোদন সাপেক্ষে শ্রমিক নিয়োগের সুযোগ থাকতে পারে।

নির্দেশনায় আইন অমান্যকারীদের জন্য বিভিন্ন ধরনের শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে। অনুমোদন ছাড়া শ্রমিক আমদানি বা নিয়োগ করলে প্রতি শ্রমিক ও প্রতি লঙ্ঘনের ঘটনায় নিয়োগকর্তাকে ২৫ লাখ লাও কিপ বা প্রায় ১১০ মার্কিন ডলার জরিমানা দিতে হবে। একইভাবে অন্য শ্রম ইউনিটে পুনর্বণ্টনের উদ্দেশ্যে শ্রমিক আমদানি করলেও একই জরিমানা প্রযোজ্য হবে।

অন্যদিকে অনুমোদিত নয় এমন শ্রম ইউনিটে কর্মরত শ্রমিককে ব্যবহার বা গ্রহণ করলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে প্রতি কর্মীর জন্য ২০ লাখ লাও কিপ বা প্রায় ৮৯ মার্কিন ডলার জরিমানা করা হবে। কোনো শ্রমিক অনুমতি ছাড়া নির্ধারিত কর্মস্থল ছেড়ে অন্য জায়গায় কাজ করলে প্রতি ব্যক্তি ও প্রতি ঘটনায় ১০ লাখ লাও কিপ বা প্রায় ৪৪ মার্কিন ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।

এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট শ্রমিককে ৩০ দিনের মধ্যে বহিষ্কার করার ব্যবস্থাও রাখা হয়েছে। তাকে নিজ দেশে ফেরত পাঠানোর যাবতীয় খরচ নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট লঙ্ঘনকারীকে বহন করতে হবে। একই ধরনের অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ তিন

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে