অবসর নিয়েও ফিরলেন মেসি, আর্জেন্টিনা দলে বড় চমক
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ এখনও বাকি। সেই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশ্বকাপজয়ী অধিনায়ককে আবারও জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে মেসির। মঙ্গলবার এএফএ মেসিকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছে।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসির সঙ্গে আলোচনা করেই তাকে বিদায়ী ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, আর্জেন্টিনার আইকন ও অধিনায়ক মেসিকে তার প্রাপ্য সম্মান দিয়ে বিদায় জানানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে বিশেষ আয়োজনের পরিকল্পনাও করেছে এএফএ। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সতীর্থদের সঙ্গে জাতীয় দলের অধ্যায়ের শেষ মুহূর্তটি উদযাপন করার সুযোগ পাবেন মেসি।
ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির বিদায়ী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে। এএফএ জানিয়েছে, এই ম্যাচে মেসির পাশাপাশি রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও থাকবেন।
গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার সিদ্ধান্তের কথা জানান তিনি। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের হয়ে তার আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ হওয়ার কথা।
ঘোষিত দলে মেসির সঙ্গে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজসহ আর্জেন্টিনার আরও কয়েকজন তারকা ফুটবলার।
সালমান ফারসি/
পাঠকের মতামত:
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- থানায় না গিয়েই হারানো এনআইডির জন্য আবেদন
- ৪৮ বছর পানি পান করেন না ওয়ারেন বাফেট! জানুন কেন
- নূরের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র নিয়ে নতুন প্রশ্ন তুললেন বার্গম্যান
- রাস্তার কুকুরের ঘেউ ঘেউয়ের পেছনে রয়েছে যে বিশেষ প্রবণতা
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর
- ৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক শায়লা বানু ঝুমুর
- ২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট
- জীবন বিমা খাতে আশার আলো, চার কোম্পানির আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন
- ৩০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন
- ইউটিউবের ৭ গোপন ফিচার ৯৯% ব্যবহারকারী জানেন না
- শেয়ারবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ায় ঘুরে দাঁড়াল জিকিউ বলপেন
- বিক্রেতা সংকটে হল্টেড তিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ার
- ইসলামে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ
- জাপানের ‘বিরল’ শর্ত মেনে নিল বাংলাদেশ
- ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা
- শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
- জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি
- ভর্তির শেষ ধাপ মাত্র দুই দিন, যাদের জন্য বিশেষ সুযোগ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- ১০০ টাকা প্রাইজবন্ডের ড্র: ৬ লাখ টাকার বিজয়ী যারা
- পোশাক খাতে সহিংস অসন্তোষ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
- ভোট চুরির অভিযোগে মোদিকে রাহুলের কড়া হুঁশিয়ারি
- সব সরকারি-বেসরকারি অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
- নতুন পে স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী
- এসবিএসি ব্যাংকের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক পরিবর্তন
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন চার গুণ বাড়ানোর উদ্যোগ
- শেয়ারবাজারের ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ডে ‘লাল বাতি’
- স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে ঘুরে দাঁড়াচ্ছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
- বিনিয়োগ আয় কমে ইসলামী ব্যাংকের বড় লোকসান, ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ
- রিকশাচালকদের জন্য বড় খবর, নিবন্ধন ছাড়া চলবে না গাড়ি!
- শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় পুঁজির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান
- গোপালগঞ্জে জামায়াতের লংমার্চে হঠাৎ 'ফাইটার গ্রুপ'
- তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার দিশা
- আট বছরের সংসার, হঠাৎ নিখোঁজ স্ত্রী; খোঁজ দিতে পুরস্কার ঘোষণা
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
- সিলকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- তিতাস গ্যাসের ডিভিডেন্ড ঘোষণা













