×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৫:২১:১৩
বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের তিন কোম্পানি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরমধ্যে বিতরণ সম্পন্ন করেছে । কোম্পানিগুলো হলো প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টির মধ্যে আলোচ্য বছরে প্রভাতী ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ, ইসলাম কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা কোম্পানিগুলোর অনুষ্ঠিত এজিএমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদ করা হয়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে