শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারকে আরও গভীর ও শক্তিশালী করতে ভালো মানের আরও বেশি কোম্পানিকে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে শেয়ারবাজারমুখী হওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সম্মেলন কক্ষে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান। সিসিসিআই ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
মাসুদ খান বলেন, ‘ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসতে হবে। তাদের শেয়ারবাজারে আসতে উৎসাহিত করতে হবে।’
তিনি বলেন, মোট বাজার মূলধনের তুলনায় দৈনিক লেনদেনের পরিমাণ বিবেচনায় বাংলাদেশের শেয়ারবাজার এখনো আঞ্চলিক কয়েকটি বাজারের তুলনায় বেশ ছোট। সাম্প্রতিক তথ্য তুলে ধরে তিনি বলেন, গত সপ্তাহে বাংলাদেশে এই অনুপাত ছিল প্রায় ০.১৪ শতাংশ। বিপরীতে পাকিস্তানে ০.১৯ শতাংশ, থাইল্যান্ডে ০.২৩ শতাংশ, ভারতে ০.২৬ শতাংশ এবং ভিয়েতনামে ০.২১ শতাংশ।
বিএসইসি চেয়ারম্যান বলেন, দৈনিক লেনদেনের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করা সম্ভব হলে এ অনুপাত প্রায় ০.৩৯ শতাংশে দাঁড়াবে। তবে দীর্ঘমেয়াদে শেয়ারবাজারের প্রবৃদ্ধি নিশ্চিত করতে শুধু লেনদেন বাড়ানো নয়, তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ও মান—দুটিই বাড়ানো জরুরি।
তিনি জানান, ভালো কোম্পানিকে শেয়ারবাজারে আনার প্রক্রিয়া সহজ করতে নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে। এ ছাড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) ক্ষেত্রে নতুন কিছু বিকল্প নিয়েও ভাবা হচ্ছে।
মাসুদ খান বলেন, শেয়ারের সঠিক মূল্য নির্ধারণ ও কার্যকর মূল্য আবিষ্কারের জন্য আন্তর্জাতিক মানের বুক বিল্ডিং পদ্ধতির দিকে পুরোপুরি এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।
বিএসইসি চেয়ারম্যান অর্থবাজার ও শেয়ারবাজারের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন। তার মতে, ব্যাংকগুলোর মূল দায়িত্ব হওয়া উচিত স্বল্পমেয়াদি অর্থায়ন করা। অন্যদিকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজন মেটাতে ব্যবসায়ীদের শেয়ারবাজারের ওপর নির্ভর করা উচিত।
দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এক বছরের জন্য আমানত নিয়ে আট বছরের জন্য ঋণ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’ এ ধরনের ব্যবস্থায় ব্যাংকের সম্পদ ও দায়ের মেয়াদে অসামঞ্জস্য তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন।
মাসুদ খান বলেন, দেশের শেয়ারবাজার এখনো যথেষ্ট উন্নত না হওয়ায় দীর্ঘমেয়াদি করপোরেট অর্থায়নে ব্যাংকগুলোকে তুলনামূলক বেশি ভূমিকা পালন করতে হচ্ছে। এতে দেশের ব্যাংকিং খাতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে সিসিসিআই সভাপতি আমিরুল হক ব্যবসায়ীদের প্রতি বিএসইসির প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি কোম্পানিগুলোকে অধস্তন হিসেবে না দেখে অংশীদার হিসেবে বিবেচনা করার অনুরোধ করেন।
তিনি বলেন, তালিকাভুক্ত ও শেয়ারবাজারে আসতে আগ্রহী—উভয় ধরনের কোম্পানির সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিত করা প্রয়োজন। আমলাতান্ত্রিক জটিলতা ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ ব্যবসায়ীদের শেয়ারবাজারে আসতে নিরুৎসাহিত করছে বলেও তিনি উল্লেখ করেন।
আইডিএলসি চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, শুধু শেয়ারভিত্তিক অর্থায়ন নয়, শেয়ারবাজারের ঋণভিত্তিক বা ডেট সেগমেন্টও সমানভাবে উন্নত করতে হবে।
তিনি বলেন, বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনেক সময় ১৫ থেকে ২০ বছরের অর্থায়ন প্রয়োজন হয়। কিন্তু ব্যাংকের পক্ষে এত দীর্ঘ মেয়াদে দক্ষতার সঙ্গে অর্থায়ন করা কঠিন।
কাজী মাহমুদ সাত্তার বলেন, ‘শেয়ারবাজারের দুটি দিক রয়েছে। শুধু ইকুইটি নয়, ডেট সেগমেন্টেও আমাদের কার্যক্রম বাড়াতে হবে।’
তিনি বলেন, দীর্ঘমেয়াদি বন্ড, মিউচুয়াল ফান্ডসহ অন্যান্য শেয়ারবাজারভিত্তিক আর্থিক উপকরণের বিকাশ ঘটানো গেলে বড় প্রকল্পে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের ওপর চাপও কমবে।
সংলাপে বিশেষ অতিথি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বক্তব্য দেন।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



