×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম

২০২৬ সেপ্টেম্বর ১৬ ০৮:২০:৫১
দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দামে সোনা ও রুপার গহনা বিক্রি শুরু হয়। নতুন করে দাম পরিবর্তনের ঘোষণা না আসা পর্যন্ত এই দর কার্যকর থাকবে।

বাজুসের নির্ধারিত দরের হিসাব অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা।

এদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক ভরি সোনা বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনকে বোঝানো হয়।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।

বাজারে সোনা ও রুপার দাম পরিবর্তনের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার, স্থানীয় বাজারের পরিস্থিতি এবং অন্যান্য অর্থনৈতিক বিষয় বিবেচনা করে বাজুস নতুন দর ঘোষণা করে থাকে। তাই পরবর্তী সময়ে নতুন কোনো সিদ্ধান্ত এলে এসব মূল্য পরিবর্তিত হতে পারে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে