রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া একটি রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করার ঘটনায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করা হয়েছে। ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ’, ‘মিথ্যা’, ‘বানোয়াট’ ও ‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ হিসেবে উল্লেখ করে পোস্ট দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে প্রসিডিংস জারির আবেদন করেছে প্রসিকিউশন।
অভিযুক্ত দুই আইনজীবী হলেন মোহাম্মদ হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনটি প্রাথমিকভাবে গ্রহণ করেন। একই সঙ্গে দুই আইনজীবীকে আগামী ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তাদের ফেসবুক পোস্ট ও মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি শেষে সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের পর মোহাম্মদ হাসানুজ্জামান তুষার তার ফেসবুক অ্যাকাউন্টে রায়ের একটি সংবাদ শেয়ার করে মন্তব্য করেন। সেখানে তিনি রায়কে অবৈধ ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান এবং রায় প্রত্যাখ্যানের কথা লেখেন।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, ওই পোস্টের নিচে মোহাম্মদ হাসান চৌধুরীও মন্তব্য করেন। তিনিও রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান এবং রায় প্রত্যাখ্যানের কথা বলেন। পরে তুষার একই ধরনের বক্তব্য দিয়ে আরও একটি পোস্ট দেন বলেও প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়।
প্রসিকিউশনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বক্তব্য ছড়িয়ে পড়ায় আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ কারণে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ট্রাইব্যুনাল ও এর কার্যক্রম নিয়ে বিভিন্ন ব্যক্তি নানা ধরনের মন্তব্য করেছেন। সাধারণ ব্যক্তি বা রাজনৈতিক কর্মীদের বক্তব্য প্রসিকিউশন এড়িয়ে গেলেও অভিযুক্ত দুজন আইনজীবী হওয়ায় তাদের বক্তব্য আদালতের নজরে আনা হয়েছে। প্রসিকিউশনের যুক্তি, আইনজীবীরা আদালতের কার্যক্রম ও রায় সম্পর্কে আইনগতভাবে অবহিত থাকেন।
প্রসিকিউশনের আবেদনে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ১১(৪) ধারার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, ট্রাইব্যুনালের কার্যক্রমে বাধা দেওয়া, কোনো পক্ষ বা সাক্ষীকে হুমকি দেওয়া, আদালত অবমাননাকর আচরণ করা কিংবা ট্রাইব্যুনালের আদেশ অমান্যের ক্ষেত্রে এই ধারায় শাস্তির বিধান রয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ এক বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। তবে দুই আইনজীবীর ক্ষেত্রে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, তা তাদের ব্যাখ্যা এবং পরবর্তী শুনানির ওপর নির্ভর করবে।
আগামী ২৩ সেপ্টেম্বর দুই আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তাদের বক্তব্যের ব্যাখ্যা দেবেন। এরপর আদালত বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
সালমান ফারসি/
পাঠকের মতামত:
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- বোনাস নিয়ে সোনালী ব্যাংকে নতুন চাপ, টাকা ফেরতের নির্দেশ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে আসছে কঠোর নিয়ম
- ব্যাক-টু-ব্যাক এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে? ঘরে বসেই যেভাবে পরীক্ষা করবেন
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
- সমুদ্রসীমায় ভয়াবহ লুটপাট, বাংলাদেশের গ্যাস চুরি
- বাংলাদেশের বড় চমক, অংক দেখে অবাক ভারত
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- টাকা লোপাটের অভিনব কৌশল, ‘নগদ’ নিয়ে অনুসন্ধানে যা মিলল
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- ফেসবুক বিজ্ঞাপনে নতুন নিয়ম, পেজ মালিকদের জন্য বড় পরিবর্তন
- গরম পানি বা মরিচের গুঁড়া দিয়ে সাপ তাড়ানোর আগে জেনে নিন আসল ঘটনা
- ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প
- প্রধানমন্ত্রীর ফোন কি ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়? যা বললেন তথ্য উপদেষ্টা
- মায়া বা সেলিম নয় এবার হাসিনার আস্থার পাত্র যিনি
- কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ
- অর্ডার বাতিলের শঙ্কা, ঋণখেলাপির ঝুঁকিতেও ৬০% রপ্তানিকারক
- মেঘনা সিমেন্টে কোম্পানি সচিব নিয়োগ
- মেঘনা সিমেন্টের ঋণমানে ‘ডেভেলপিং’ দৃষ্টিভঙ্গি
- ফান্ডের পাওনা ও দাবি জানাতে ইউনিটহোল্ডারদের প্রতি আহ্বান
- শেয়ারবাজারের ওপর কড়া নজরদারি, বিএফআইইউর নতুন নির্দেশনা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- শেয়ারবাজারে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- অবসর নিয়েও ফিরলেন মেসি, আর্জেন্টিনা দলে বড় চমক
- একাদশে ভর্তির প্রথম ফল আজ রাতে, দেখবেন যেভাবে
- সোনালী ব্যাংকের ঋণ কমতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় পরিবর্তন
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্কের মধ্যেই নয়াদিল্লির নতুন দাবি
- ১২ই ডিসেম্বর রাতে চুক্তি শেষ — পরদিন সকালে পদ্মায় পানি থাকবে?
- ব্যাঙ ও ইঁদুরের প্রস্রাব-পায়খানা নিয়ে ইসলামি শরিয়তের বিধান
- একটি সাধারণ পোস্ট যা আপনার সর্বস্ব কেড়ে নিতে পারে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
জাতীয় এর সর্বশেষ খবর
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর













