ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য

২০২৬ জুলাই ০৮ ১৫:২৯:২২
সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির সমঝোতা কার্যত ভেঙে গেছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া ‘সময়ের অপচয়’।তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে। আলোচকরা চাইলে আবারও বৈঠকে বসতে পারেন, কিন্তু আমার মনে হয় তারা শুধু সময় নষ্ট করছেন।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর লক্ষ্য ছিল ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো।তবে কাতারে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় সমঝোতা কার্যকর হয়নি বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালায়। হরমুজ প্রণালির আশপাশে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরান দায়ী। এর জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে