ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬

উপদেষ্টা জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সাবেক উপদেষ্টা

২০২৬ জুন ০৭ ১০:৪৫:৪৬
উপদেষ্টা জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সাবেক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, উপদেষ্টা হওয়ার কারণে তাকে নানা ধরনের সমালোচনা ও মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে, যা তিনি ‘কাফফারা’ হিসেবে উল্লেখ করেছেন।

রবিবার (৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ফারুকী লেখেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে, তা ভাবিনি।’

তিনি আরও লেখেন, ‘আমাদের নিয়ে এমনসব মানুষজন কথা বলছে, যাদের উত্তর দিলেও আমাদের সম্মান থাকে না। জীবনে কোনোদিন তারা আমাদের আলোচনার বিষয় ছিল না। এখন সাংবাদিকরা ফোন করে জানতে চান, অমুক আমার সম্পর্কে কী বলেছে এবং এ বিষয়ে আমার প্রতিক্রিয়া কী।’

সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘এদের মিথ্যাচার ও সম্মিলিত প্রোপাগান্ডাই প্রমাণ করে আমি আমার কাজটা ঠিকমতো করতে পেরেছি।’

একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা দেখা যায়।

ইউসুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে