ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

‘রাগ করলা’- সেই ভাইরাল ব্যক্তি সম্পর্কে জানা গেল বিস্তারিত

২০২৬ মে ১৯ ১০:১৮:২৮
‘রাগ করলা’- সেই ভাইরাল ব্যক্তি সম্পর্কে জানা গেল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’— সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই সংলাপের পেছনের মানুষটি আসলে কোনো কবিরাজ নন। তিনি একজন পেশাদার অভিনেতা। তার নাম ঈমান আলী।

ফেসবুক, টিকটক ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয় হওয়া এই ডায়ালগ ঘিরে অনেকেই ধারণা করেছিলেন, এটি কোনো বাস্তব কবিরাজের ভিডিও। তবে অনুসন্ধানে জানা গেছে, পুরো বিষয়টি ছিল অভিনয়ের অংশ।

ঈমান আলী প্রায় ২০ থেকে ২৫ বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই বর্তমানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করছেন তিনি।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। ভিডিওতে তার অভিনয়, বাচনভঙ্গি ও বিশেষ ভঙ্গিতে বলা— ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’— সংলাপটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। পরে সেটি লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শুধু সাধারণ দর্শকরাই নন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন এই সংলাপ ব্যবহার করে ভিডিও তৈরি করছেন।

গণমাধ্যমকে ঈমান আলী বলেন, “আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছি। মানুষ আমাকে চিনছে, এটাই আমার বড় পাওয়া।”

তিনি আরও বলেন, “যতদিন বেঁচে থাকবো, মানুষের বিনোদনের জন্য কাজ করে যেতে চাই।”

তার এই আকস্মিক জনপ্রিয়তায় স্থানীয় এলাকাতেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে