ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

সুচির অবস্থান নিয়ে ধোঁয়াশা, প্রমাণ চাইছেন ছেলে কিম আরিস

২০২৬ মে ১৮ ১৯:১৮:৫৪
সুচির অবস্থান নিয়ে ধোঁয়াশা, প্রমাণ চাইছেন ছেলে কিম আরিস

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচি এখনও জীবিত আছেন—এ বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ দাবি করেছেন তার ছেলে কিম আরিস।

তিনি অভিযোগ করেন, সুচিকে গৃহবন্দি করার পর দুই সপ্তাহেরও বেশি সময় পার হলেও তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে কোনো যাচাইযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না।

গত ৩০ এপ্রিল রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ছবিতে সুচিকে একটি কাঠের বেঞ্চে দুই ইউনিফর্মধারী কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ওই ছবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

কিম আরিস বলেন, “এ পর্যন্ত আমার মায়ের জীবিত থাকার কোনো নিরপেক্ষ বা যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।” তিনি আরও জানান, তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে এ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও লেখেন, কেউ এখনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ দিতে পারেনি যে তার মা জীবিত আছেন। ৮১ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কারজয়ী সুচিকে “বন্দি” অবস্থায় রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন।

অং সান সুচিকে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে। সর্বশেষ তার ছবি প্রকাশিত হয় ২০২১ সালের মে মাসে আদালতে হাজিরার সময়।

তার ছেলে কিম আরিস বলেন, সুচির অবস্থান বারবার গোপন রাখা হচ্ছে এবং কর্তৃপক্ষ তার স্বাস্থ্য ও অবস্থান সম্পর্কে তথ্য দিচ্ছে না।

অন্যদিকে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করেছে, সুচিকে নির্দিষ্ট একটি স্থানে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে এবং তিনি সেখানেই তার সাজা ভোগ করছেন। তবে সেই স্থানের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালে সুচিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মানবাধিকার সংগঠনগুলো এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করে আসছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে