ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

১৮ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মে ১৮ ১৪:২২:৫২
১৮ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৩০ পয়সা বা ১২.৭২ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা ৭০ পয়সা বা ৬.৪৮ শতাংশ কমেছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড । কোম্পানিগুলোর শেয়ার দর ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ হারে কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে যৌথভাবে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং মাইডাস ফাইন্যান্স ৫.৫৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল লিমিটেড ৪.৪৪ শতাংশ এবং আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৩৫ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে