ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

লিকুইডেশন সংক্রান্ত খবরে ডিএসইকে ব্যাখ্যা দিলো পিপলস লিজিং

২০২৬ মে ১৮ ১১:৫৭:৫৯
লিকুইডেশন সংক্রান্ত খবরে ডিএসইকে ব্যাখ্যা দিলো পিপলস লিজিং

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ব্যাখ্যা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে যে, ফান্ড সংকটের কারণে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এফআই) ম্যাটার নং-০১ অব ২০১৯ অনুযায়ী ২০১৯ সালের ১৪ জুলাই থেকে ২০২১ সালের ১১ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটি লিকুইডেশন বা অবসায়ন প্রক্রিয়ার আওতায় ছিল। পরবর্তীতে একই মামলায় ২০২১ সালের ১২ জুলাই আদালতের আদেশ নং-৯৬ এর মাধ্যমে কোম্পানিটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

বর্তমানে পরিচালনা পর্ষদ কোম্পানিটির পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, গত ১৩ মে ২০২৬ তারিখে প্রকাশিত “BB decides to liquidate five NBFIs by July” শীর্ষক সংবাদটি কোম্পানির নজরে এসেছে বলে জানানো হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নথি, সার্কুলার, নির্দেশনা কিংবা যোগাযোগ পায়নি বলে জানিয়েছে পিপলস লিজিং।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে