ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ডিজিটাল সুবিধার নতুন ধাপ

২০২৬ মে ১৭ ১২:৩৬:৫৪
শাহজালাল বিমানবন্দরে ডিজিটাল সুবিধার নতুন ধাপ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে।

তিনি আরও বলেন, রাজধানীতে এআই-ভিত্তিক ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।

ফকির মাহবুব আনাম জানান, সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে চায়নি। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সমন্বয় করতে হয়েছে।

এর আগে শনিবার (১৬ মে) তিনি বলেন, সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির সংযোগ পৌঁছে দিতে সরকার কাজ করছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে