ডেল্টা লাইফের আর্থিক প্রতিবেদনে বড় অনিয়মের অভিযোগ বিএসইসির
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পাঁচ বছরের আর্থিক প্রতিবেদন ঘিরে একাধিক গুরুতর অনিয়ম, তথ্য গোপন এবং নিরীক্ষা গাফিলতির অভিযোগ উঠেছে। এসব অনিয়ম যথাযথভাবে আর্থিক প্রতিবেদনে তুলে ধরতে ব্যর্থ হওয়ায় নিরীক্ষক প্রতিষ্ঠান এম. জে. আবেদিন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের এনগেজমেন্ট পার্টনার কামরুল আবেদিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেল্টা লাইফের ২০১৬ থেকে ২০২০ অর্থবছরের আর্থিক হিসাবের ওপর পরিচালিত বিশেষ নিরীক্ষায় বেশ কিছু গুরুতর অসঙ্গতি উঠে আসে। তবে সে সময় কোম্পানিটির নিরীক্ষা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যাব অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং সংশ্লিষ্ট নিরীক্ষক কামরুল আবেদিন এসব অসঙ্গতি যথাযথভাবে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত করতে পারেননি।
বিশেষ নিরীক্ষায় দেখা গেছে, অনিষ্পন্ন বিমা দাবির বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি না রেখে কোম্পানিটি মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকৃত অবস্থার চেয়ে বেশি দেখিয়েছে। পাশাপাশি কোম্পানির গাড়ি ক্রয়ের ক্ষেত্রে নিজস্ব নীতিমালা অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এছাড়া অ্যাকচ্যুয়ারিয়াল মূল্যায়নের উদ্বৃত্ত অর্থ স্থিতিপত্রের ইক্যুইটি অংশে অন্তর্ভুক্ত না করায় কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সূত্র জানিয়েছে, ডেল্টা লাইফ ১২৪ কোটি ২ লাখ টাকার অনিষ্পন্ন বিমা দাবির বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করেনি। ফলে কোম্পানির মুনাফা ও ইপিএস অতিরঞ্জিতভাবে উপস্থাপিত হয়েছে বলে মনে করছে কমিশন।
একই সঙ্গে ৬ কোটি ৫১ লাখ টাকায় ৩০টি গাড়ি কেনার ক্ষেত্রে কোম্পানির নিজস্ব ক্রয়নীতিও অনুসরণ করা হয়নি। আরও একটি গুরুত্বপূর্ণ অনিয়ম হিসেবে ২৫৩ কোটি ৩৯ লাখ টাকার অ্যাকচ্যুয়ারিয়াল উদ্বৃত্ত স্থিতিপত্রের ইক্যুইটি অংশে দেখানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
বিশেষ নিরীক্ষায় আরও উঠে এসেছে, কোম্পানির মোট ইস্যুকৃত শেয়ারের ২২.৭৭ শতাংশ একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে থাকলেও বিষয়টি নিরীক্ষা প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরা হয়নি।
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে বিএসইসি বলছে, পর্যাপ্ত নিরীক্ষা প্রমাণ ছাড়াই কোম্পানির আর্থিক প্রতিবেদনে ‘আনমডিফায়েড অপিনিয়ন’ বা অপরিবর্তিত মতামত দেওয়া হয়েছে। অর্থাৎ নিরীক্ষক প্রতিষ্ঠান আর্থিক প্রতিবেদনে বড় কোনো অসঙ্গতি নেই বলে মত দিলেও পরবর্তী বিশেষ নিরীক্ষায় একাধিক গুরুতর অনিয়ম শনাক্ত হয়।
সম্প্রতি অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষ নিরীক্ষায় উদ্ঘাটিত লঙ্ঘনগুলো নিরীক্ষা প্রতিবেদনে প্রতিফলিত না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এফআরসিতে বিষয়টি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের মতে, নিরীক্ষকের এই ব্যর্থতার কারণে বিনিয়োগকারী ও সাধারণ মানুষ কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থার বিষয়ে বিভ্রান্ত হয়েছেন।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এই ঘটনা শুধু একটি বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেনি; বরং দেশের করপোরেট নিরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেও নতুন করে আলোচনায় এনেছে। কারণ তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনের ওপর নির্ভর করেই বিনিয়োগকারীরা সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে নিরীক্ষকদের গাফিলতি পুরো শেয়ারবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
মামুন/
পাঠকের মতামত:
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা






.jpg&w=50&h=35)


