৫ ব্যাংকের আমানত ফেরত নিয়ে বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হওয়ার পর ব্যক্তিগত আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া এবং সময়সীমা নির্ধারণ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা পরিষদ পাঁচটি ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে। এ ব্যাংকগুলো হলো:
ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক
ইউনিয়ন ব্যাংক
গ্লোবাল ইসলামি ব্যাংক
সোশ্যাল ইসলামি ব্যাংক
এক্সিম ব্যাংক
অর্থ ফেরত প্রক্রিয়া:
বাংলাদেশ ব্যাংকের খসড়া সার্কুলারের আলোকে ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া দুই ভাগে বিভক্ত হবে। জনআস্থা বজায় রাখতে আমানত ফেরত দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
১. সুরক্ষিত আমানত (২ লাখ টাকা পর্যন্ত):
চলতি ও সঞ্চয়ী হিসাবের মধ্যে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে ২ লাখ টাকা পর্যন্ত অর্থ ‘সুরক্ষিত আমানত’ হিসেবে গণ্য হবে।
একীভূতকরণের পরপরই এই অর্থ অবিলম্বে পরিশোধ করা হবে এবং গেজেটে নির্ধারিত কার্যকর তারিখ থেকে যেকোনো সময় উত্তোলন সম্ভব হবে।
২. বড় অঙ্কের আমানত (২ লাখ টাকার বেশি):
চলতি/সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে, কার্যকর তারিখের ছয় মাস পর থেকে ছয় কিস্তিতে প্রতি কিস্তিতে ১ লাখ টাকা করে ২৪ মাসের মধ্যে ফেরত দেওয়া হবে। ২৪ মাসের পর বাকি টাকা যেকোনো সময় পরিশোধযোগ্য হবে।
নির্দিষ্ট মেয়াদী আমানতের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের জন্য পুনর্নবায়ন ও পরিশোধের শর্তাদি প্রযোজ্য থাকবে। (৩ মাস থেকে ৫ বছর মেয়াদি আমানত পর্যন্ত বিস্তারিত সময়সীমা রয়েছে)
৬৫ বছর বা তার বেশি বয়সী এবং ক্যানসার আক্রান্তদের জন্য শর্তাবলী প্রযোজ্য হবে না।
আমানতকারীরা তাদের বাকি থাকা ব্যালেন্সের সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। কার্যকর তারিখ থেকে আমানতের উপর বাজারভিত্তিক মুনাফা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানিক আমানতকারীদের জন্য শেয়ার:
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকার, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নেট দায়বদ্ধতার বিপরীতে নতুন ব্যাংকে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হবে।
এই শেয়ারগুলোর উপর ব্যাংক মুনাফা হার প্রযোজ্য থাকবে এবং কমপক্ষে পাঁচ বছর ধরে রাখতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট বা গ্র্যাচুইটি ফান্ড এই স্কিমের বাইরে থাকবে।
নতুন ব্যাংক ও অন্যান্য তথ্য:
নতুন ব্যাংকের জন্য প্রস্তাবিত দুটি নাম হলো ‘ইউনাইটেড ইসলামি ব্যাংক লিমিটেড’ এবং ‘সম্মিলিত ইসলামি ব্যাংক লিমিটেড’।
একীভূতকরণের মাধ্যমে পাঁচটি ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংকে সংযুক্ত হবে।
পাঁচটি ব্যাংকের নন-পারফর্মিং লোন (NPL) উচ্চ মাত্রায়, যেখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে ৯৬.৩৭%, ইউনিয়ন ব্যাংকে ৯৭.৮%, গ্লোবাল ইসলামি ব্যাংকে ৯৫%, সোশ্যাল ইসলামি ব্যাংকে ৬২.৩% এবং এক্সিম ব্যাংকে ৪৮.২% নির্ধারিত হয়েছে।
চলতি বছরের মে মাস পর্যন্ত এই ব্যাংকগুলোর সম্মিলিত আমানত ছিল ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বেশি।
মূলধন ও সরকারি সহযোগিতা:
নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন প্রয়োজন ৩৫ হাজার কোটি টাকা।
প্রাথমিকভাবে প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রতিষ্ঠানিক আমানত ‘বেইল-ইন’ প্রক্রিয়ার মাধ্যমে ইক্যুইটিতে রূপান্তরিত হবে।
সরকার বাকি ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দেবে, যার মধ্যে ১০ হাজার কোটি নগদ এবং ১০ হাজার কোটি টাকা বন্ড বা সুকুকের মাধ্যমে সংগৃহীত হবে।
কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ:
অভিযোগ ও মামলা নেই এমন কর্মকর্তাদের চাকরি নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে এবং তা অব্যাহত থাকবে।
নতুন ব্যাংক বোর্ড বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পদ পুনর্গঠন বা পুনঃনির্ধারণ করতে পারবে।
চাকরি রাখতে না চাইলে বিদ্যমান নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন।
প্রতারণার জন্য দোষী প্রমাণিত কর্মচারীকে বিনা ব্যাখ্যায় বরখাস্ত করা হবে।
পরিচালনা ও মালিকানা:
নতুন ব্যাংকের বোর্ডে ৯ জন পরিচালক থাকবেন, যাদের মধ্যে ৫ জন বাংলাদেশ ব্যাংক নিয়োগপ্রাপ্ত এবং ৪ জন প্রধান শেয়ারহোল্ডারদের মনোনীত।
পরিচালকদের মেয়াদ হবে এক বছর।
প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় সরকারের পক্ষে মালিকানা রাখবে।
পরিকল্পনা রয়েছে তিন বছরের মধ্যে কৌশলগত অংশীদার নিয়ে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ বেসরকারিকরণ করা।
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













