সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হঠাৎ করে দেশত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ প্রশাসনের বিভিন্ন মহলে তোলপাড় চলছে। কিভাবে তিনি বিদেশে পাড়ি জমালেন, তা নিয়ে এখন নানা প্রশ্ন ও বিশ্লেষণ। এরইমধ্যে দৈনিক যুগান্তরের হাতে এসেছে চাঞ্চল্যকর একটি গোপন নথি।
সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) এক গোপন চিঠির মাধ্যমে আবদুল হামিদসহ ৪৫ জনের বিদেশগমন রোধে ব্যবস্থা নিতে অনুরোধ জানায় পুলিশের সদর দপ্তরে। চিঠিতে ৩৯ নম্বরে ছিল সাবেক রাষ্ট্রপতির নাম। চিঠির স্মারক নম্বর ছিল ৪৫০ এবং এতে উল্লেখ করা হয়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে রুজু হওয়া গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশত্যাগ রোধ জরুরি।
১৪ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আবদুল হামিদের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। তবে সেই নিষেধাজ্ঞা ইমিগ্রেশন শাখা পর্যন্ত পৌঁছায়নি বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রে জানা যায়, সব পর্যায়ে যোগাযোগ করে ও নির্দেশনা পাওয়ার পর আবদুল হামিদ বিমানবন্দর থেকে থাইল্যান্ডে পাড়ি জমান। বিমানবন্দরে উপস্থিত থাকলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থাগুলোর কেউ তার বিদেশযাত্রা ঠেকানোর নির্দেশনা পাননি। বরং উল্টো তিনটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে গ্রিন সিগনাল দেন।
ওই সময় সাবেক রাষ্ট্রপতি ছিলেন ভিভিআইপি টার্মিনালের নিজ গাড়িতে। রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন। তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এএনএম নওশাদ খান।
ঘটনার পরপরই মাঠপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশের চার কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়। অতিরিক্ত আইজিপিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এসবির অতিরিক্ত পুলিশ সুপার তাহসীনা আরিফকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছে।
এসবি, র্যাব ও এনএসআই—এই তিন গোয়েন্দা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাত্রী তালিকা দেখে আবদুল হামিদের বিষয়ে কোনো আপত্তি তোলেননি। তাদের অনাপত্তির ভিত্তিতে ইমিগ্রেশন সম্পন্ন করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
আবদুল হামিদ ২০১৩ ও ২০১৮ সালে পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল মো. সাহাবুদ্দিন নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তিনি রাজধানীর নিকুঞ্জে অবস্থান করলেও ৫ আগস্টের পর থেকে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল।
একই সময়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলায় তাকে সহ ১২৪ জনকে অভিযুক্ত করা হয়। মামলায় অভিযোগ ছিল জুলাই মাসে হামলা ও গুলির পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। মামলায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের নামও উঠে আসে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, তদন্ত চলছে এবং যার দোষ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
জাতীয় এর সর্বশেষ খবর
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল













