এস আলম গ্রুপের ২৪ জনের নাম প্রকাশ: ইসলামী ব্যাংকের কোটি টাকা লুট
নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের লাখ কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে নতুন তথ্য এসেছে, যেখানে এস আলম গ্রুপের অন্তত ২৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রকাশ পায়, এস আলম গ্রুপ ইসলামি ব্যাংক থেকে লাখ কোটি টাকা ঋণের নামে লুটপাট করেছে, যার পরিমাণ প্রায় ১ লাখ ৩১ হাজার ২৫৩ কোটি ৫৯ লাখ টাকা। এই অর্থের অধিকাংশই বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এস আলম গ্রুপ ও তাদের পরিবারের সদস্যরা, পাশাপাশি ঘনিষ্ঠ ২৪ জনের নামে বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ ব্যাংক থেকে নিয়ে গেছে। ব্যাংক থেকে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে, এবং ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয়নি। সেই অর্থ বিদেশে পাচার করার প্রমাণও মিলেছে।
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ভাই ওসমান গনি ও গনির স্ত্রী ফারজানা বেগম, ভাই আবদুস সামাদ ও তার স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই সহিদুল আলম ও তার স্ত্রী শারমিন ফাতেমা, সাইফুল আলমের ভাই রাশেদুল আলম ও তার স্ত্রী আতিকুর নেছা, ভাই মোরশেদুল আলম ও তার স্ত্রী লুৎফুন নাহার, মোরশেদুলের পুত্র ফসিহুল আলম ও মাহমুদুল আলম, অজ্ঞাত মিসকাত আহমেদ, সাইফুল আলমের পুত্র আহসানুল আলম ও আশরাফুল আলম, বোন বদরুননেসা আলম, জামাতা বেলাল আহমেদ, কন্যা মায়মুনা খানম, বোন সাজেদা বেগম, বোনের ছেলে মোস্তান বিল্লাহ আদিল ও তার মা আলহাজ চেমন আরা বেগম।
ইসলামী ব্যাংকের মোট ১৭ জন পরিচালকের মধ্যে নমিনেটেড পরিচালকের সংখ্যা ছিল ১৩ জন। যার মধ্যে এস আলম গ্রুপের বেনামি প্রতিষ্ঠানের মধ্যে নমিনেটেড পরিচালকের সংখ্যা ছিল ১২ জন। এ ছাড়া একজন বিদেশি শেয়ারহোল্ডারের নমিনেটেড পরিচালক এবং অবশিষ্ট চারজন স্বতন্ত্র পরিচালক। অর্থাৎ ব্যাংকটির ওপর এস আলমের পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রভাব ছিল। ফলে এস আলম ব্যাংকটির ওপর তথা ব্যাংকিং খাতের ওপর সীমাহীন প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছিল। এসব কারণে সুযোগ পেয়ে গ্রুপটি ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করেছে। একই প্রক্রিয়ায় অন্যান্য ব্যাংকে লুটপাট চলেছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারি-বেসরকারি সব ব্যাংকে তাদের সিন্ডিকেট কাজ করেছে।
ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এস আলম গ্রুপ ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে ২৮ হাজার ৭৭ কোটি ১৪ লাখ টাকার ফান্ডেড এবং ছয় হাজার ১৭৭ কোটি ৭৮ লাখ টাকার নন-ফান্ডেডসহ মোট ৩৪ হাজার ২৫৪ কোটি ৯২ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হয়। এ ছাড়া বেনামি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২১ হাজার ৭৪০ কোটি ৭১ লাখ টাকার ফান্ডেড এবং এক হাজার ২৯ কোটি ৪৬ লাখ টাকার নন-ফান্ডেডসহ মোট ২২ হাজার ৭৭০ কোটি ১৭ লাখ টাকা ঋণ দেওয়া হয়।
বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে দেখা যায়, ইসলামী ব্যাংক থেকে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের দেওয়া ঋণের প্রায় সমপরিমাণ আর্থিক সুবিধা এস আলম গ্রুপ ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওই সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেছে। অথচ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ২৬ (গ) (২) ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক কোম্পানি কর্তৃক ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা তাদের স্বার্থের অনুকূলে প্রদত্ত ঋণ-সুবিধার মোট পরিমাণ ব্যাংক-কোম্পানির টিয়ার-১ মূলধনের শতকরা ১০ ভাগের অধিক হবে না।
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এসব ঋণ সুবিধার অপব্যবহারের অভিযোগ উঠেছে, এবং তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এসব অর্থ চুরি করা হয়েছে। ব্যাংকটির কর্মকর্তাদের সমর্থন ও সহযোগিতায় এই অপরাধ সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুদক জানিয়েছে, এই ব্যাপারে অনুসন্ধান ও তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
কেএইচ/
পাঠকের মতামত:
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা













