মুনাফা তোলার চাপে সপ্তাহের শেষদিনও পতনে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: আগের দুই কর্মদিবসে (সোমবার ও মঙ্গলবার) শেয়ারবাজার বড় উত্থানে ছিল। ওই দুই কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ১৭৯ পয়েন্ট।
এরপর সপ্তাহের শেষ দুই কর্মদিবস (বুধবার ও বৃহস্পতিবার) মুনাফা তোলার চাপে ডিএসইর সূচকের পতন হয়েছে ৪৮ পয়েন্ট। এরমধ্যে বুধবার সূচক কমেছে প্রায় ১৮ পয়েন্ট। আর আজ বৃহস্পতিবার কমেছে ৩০ পয়েন্টের বেশি।
এদিন সূচকের পতনের সঙ্গে লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে। যেখানে মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা, সেখানে বুধবার লেনদেন হয়েছে ৬৫১ কোটি ২০ লাখ টাকা এবং আজ বৃহস্পতিবার লেনদেন আরও কমে দাঁড়িয়েছে ৫৪১ কোটি ৫৫ লাখ টাকায়।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে সূচক ও লেনদেন কমলেও ভয়ের কিছু নেই। কারণ বাজারের সাপোর্ট লেভেল এখন খুব ভালো। বাজার এখন ধীরে ধীরে স্বাভাবিক আচরণে ফিরছে। এছাড়া, বাজারে ধীরে ধীরে নতুন বিনিয়োগকারীও আসতে শুরু করেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত অক্টোবর মাসে ডিএসইর লেনদেন কেবল ৩১ তারিখে লেনদেন ৫০০ কোটি ছাড়িয়েছি। বাকি দিনগুলোতে লেনদেন ৫০০ কোটির নিচে ছিল এবং বেশির ভাগ কর্মদিবসে লেনদেন হয়েছে ৪০০ কোটির নিচে। আলোচ্য মাসে ৩০০ কোটি টাকার নিচেও লেনদেন নেমেছিল।
তবে চলতি মাসে সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বেশিরভাগ কর্মদিবসে লেনদেন ৫০০ কোটির ওপরে রয়েছে। একদিন মাত্র লেনদেন হয়েছে ৫০০ কোটির নিচে। আর বুধবার লেনদেন হয়েছে প্রায় ৮৪০ কোটি টাকা।
বাজার বিশ্লেকরা বলছেন, আগের দুই দিন বাজারে বড় আকারে উত্থান প্রবণতায় ছিল। যারা আগে শেয়ার কিনেছিলেন, তারা ভালো মুনাফায় ছিলেন। তারা মুনাফা তোলাতে বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে। যার কারণে সর্বশেষ দুই দিনে বাজার কিছুটা সংশোধন হয়েছে। যা একেবারেই স্বাভাবিক।
তাঁদের মতে, আগামী রোববারও বাজার হয়তো কিছুটা মিশ্র প্রবণতায় থাকতে পারে। তবে সোমবার থেকে বাজার উত্থান প্রবণতায় ফেরার সম্ভাবনাই অনেক বেশি।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৪.৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.২১ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫৪১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ২০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১০৯ কোটি ৬৫ লাখ টাকার বা ১৭ শতাংশ।
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৭টির বা ২৪.৫৫ শতাংশের, কমেছে ২৪৬টির বা ৬২.২৭ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৫২টির বা ১৩.১৬ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির, কমেছে ১১৭টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৮৫২ পয়েন্টে।
এসএসএম/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


