বিতর্কের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি মাহফুজ আলমকে ঘিরে টেন্ডার কমিশন সংক্রান্ত একটি কথোপকথন সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অডিও ক্লিপে টেন্ডার প্রক্রিয়ায় কমিশন নির্ধারণ, ফাইল আটকে রাখা, চুক্তিপত্র (নোয়া) ঝুলিয়ে রাখা এবং প্রকল্প অনুমোদনের বিনিময়ে ঘুষ লেনদেনের ইঙ্গিত পাওয়া গেছে।
ফাঁস হওয়া অডিওটি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক জওয়াদ নির্জর। তার দাবি, মাহফুজ আলমের কল লিস্ট (সিডিআর) বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি নিয়মিত দুবাইয়ের বিভিন্ন রিয়েল এস্টেট ও বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। অতীতে মাহফুজের বিরুদ্ধে দুর্নীতি ও অস্বচ্ছ লেনদেনের আরও কয়েকটি অডিও ফাঁস হয়েছিল, যা নিয়েও সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা হয়েছিল।
ফাঁস হওয়া কথোপকথনে শোনা যায়, এক ঠিকাদারের সঙ্গে আলাপে মাহফুজ আলম বলেন:“আমি তো সচিবকে নাম্বার দিয়ে রেখেছি, যেন এই চারটি ফাইল দ্রুত হয়ে যায়। কালকে উপদেষ্টা মহোদয়কে দিয়ে সাইন করাবো। এরপর চিফ ইঞ্জিনিয়ারকে তিনি ডাকবেন। কমিশন অনুযায়ী কাজ হবে। প্রথমে ৫০% দিয়ে দেবে, বাকি টাকা সিসিটিভি পাশ হওয়ার পর।”
অন্য অংশে ঠিকাদারকে তিনি বলেন:“কাজ কনফার্ম করলে ৩% কমিশন হবে। কক্সবাজারে ডিপিডিসির কিছু কাজ চলছে ৬% কমিশনে। এগুলো সবসময় মিডলম্যানের মাধ্যমে হয়।”
আরেকটি ক্লিপে মাহফুজকে বলতে শোনা যায়:“আমি নোয়াটা (চুক্তিপত্র) ঝুলিয়ে রাখব, কনফার্মেশন দিলে পরে এগোবো। এখন যেটা হচ্ছে, চুক্তি ২.৫ শতাংশে করতে হবে।”
এছাড়া, কথোপকথনে বেশ কয়েকবার টাকা লেনদেন, কমিশন ভাগাভাগি, এবং নির্দিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ফাইল এগিয়ে নেওয়ার বিষয়ে স্পষ্ট আলোচনা উঠে আসে।
সমালোচকরা বলছেন, এই অডিও প্রমাণ করে যে প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে টেন্ডার প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে। এটি সুস্পষ্টভাবে দুর্নীতির চিত্র তুলে ধরছে। অন্যদিকে, মাহফুজ আলমের ঘনিষ্ঠ একাধিক সূত্র দাবি করেছে, এসব অডিও এআই (Artificial Intelligence)-এর মাধ্যমে তৈরি ও বিকৃত করা হয়েছে।
তবে প্রশ্ন রয়ে গেছে—যদি এসব অডিও ভুয়া হয়, তাহলে টেন্ডার ও ফাইল প্রক্রিয়ার প্রতিটি ধাপে কেন বারবার মাহফুজ আলমের নাম উঠে আসে?
সামাজিক যোগাযোগমাধ্যমে এই অডিও ফাঁস নিয়ে চলছে তুমুল বিতর্ক। অনেকেই ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন, বিষয়টি সত্য হলে এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি বড় চ্যালেঞ্জ।
একজন মন্তব্যে লিখেছেন: "এটা যদি সত্যি হয়, তবে এটা শুধু ব্যক্তি মাহফুজের না, পুরো প্রশাসনিক ব্যবস্থার দুর্নীতির প্রতিফলন।"
বর্তমানে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। তবে সামাজিক চাপের মুখে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যদি প্রমাণিত হয় যে অডিওগুলো সত্য, তাহলে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা গ্রহণ অনিবার্য হয়ে উঠবে।
জাহিদ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে





.jpg&w=50&h=35)







