সাকিবসহ হিরু সিন্ডিকেটের শেয়ার কারসাজির তথ্য অর্থ মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারী ক্যাডার কর্মমকর্তা সমবায় অধিদপ্তরে উপ-নিবন্ধক আবুল খায়ের হিরু ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ তাঁর সিন্ডিকেটের মাধ্যমে সংঘটিত শেয়ার কারসাজির তথ্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ৭ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠিটি পাঠায় বিএসইসি। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালককে।
চিঠিতে বিএসইসি জানিয়েছে, আবুল খায়ের হিরু ও তাঁর সহযোগীদের শেয়ার কারসাজি প্রমাণ হওয়ায় বিভিন্ন সময় মোট ১৪ কোটি ৫৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে ১২টির বেশি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করেছে এই চক্রটি।
এর আগে শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে আবুল খায়ের হিরু, তার পরিবারের সদস্য এবং সাকিব আল হাসানসহ সহযোগীদের নাম উঠে এলেও কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে পুনর্গঠিত বিএসইসি হিরু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। হিরুর ব্যবসায়িক পার্টনার হিসেবে আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসানকেও ছাড় দেয়নি বিএসইসি।
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে হিরু সিন্ডিকেটের বিও হিসাবের তথ্য তুলে ধরে বিএসইসি জানিয়েছে, সহযোগীদের সঙ্গে মিলে হিরু বিভিন্ন সময়ে শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেনে করসাজি করেছেন। এতে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা শেয়ারবাজারের উন্নয়নের পরিপন্থী। ওই চক্রের কারসাজি প্রমাণিত হওয়ায় বিভিন্ন সময়ে অর্থদণ্ডে দণ্ডিত করেছে বিএসইসি।
অর্থ মন্ত্রণালয়ের কাছে হিরু ও তাঁর সহযোগীদের কারসাজির বিস্তারিত তথ্য ও জরিমানার বিষয় উল্লেখ করে চিঠিতে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার কারসাজির মাধ্যমে প্রথম আলোচনায় আসেন আবুল খায়ের হিরু। প্যারামাউন্টের হাত ধরেই অন্যান্য ইনস্যুরেন্সের কারসাজিতে নামেন তিনি। পরে ইনস্যুরেন্সের পাশাপাশি অন্যান্য কোম্পানির শেয়ার কারসাজিতেও জড়িয়ে পড়েন।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১৯ জুন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান ও তাঁদের সহযোগীদের ৪২ লাখ টাকা, ২০২২ সালের ১৯ জুন ঢাকা ইনস্যুরেন্সের জন্য কাজী সাদিয়া হাসান ও তাঁদের সহযোগীদের ৯৫ লাখ টাকা এবং একই সময়ে এশিয়া ইনস্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য হিরুর দেশ আইডিয়াল ট্রাস্ট কো-অপারেটিভকে ৭২ লাখ টাকা জরিমানা করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালের ৬ জুলাই ফরচুন সুজের শেয়ার কারসাজির জন্য হিরুর বাবা আবুল কালাম মাতবর ও তাঁর সহযোগীদের ১ কোটি ৫০ লাখ টাকা, একই সময়ে এনআরবিসি ব্যাংকের জন্য হিরুর বোন কনিকা আফরোজ ও তাঁর সহযোগীদের ৩ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়।
একই বছরের ২ আগস্ট ওয়ান ব্যাংকের জন্য আবুল কালাম মাতবর ও তাঁর সহযোগীদের ৩ কোটি টাকা, একই সময়ে বিডিকম অনলাইনের জন্য হিরুর প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ ও সহযোগীদের ৫৫ লাখ টাকা, ৩০ অক্টোবর আপিডিসি ফাইন্যান্সের জন্য হিরু ও সহযোগীদের ১ কোটি ৫০ লাখ টাকা, ২৮ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য কাজী সাদিয়া হাসানকে ১ কোটি ৪০ লাখ টাকা ও হিরুর প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয় বলে চিঠিতে তুলে ধরা হয়।
এছাড়াও ২০২৪ সালের ২১ মার্চ জেনেক্স ইনফোসিসের শেয়ার কারসাজির জন্য আবুল খায়ের ও সহযোগীদের ২০ লাখ টাকা এবং গত ২৪ সেপ্টেম্বর প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য ফের ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। এই ঘটনায় হিরুর ব্যবসায়িক পার্টনার সাকিব আল হাসানকেও ৫০ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।
৩১তম বিসিএস ক্যাডারের সমবায় কর্মকর্তা আবুল খায়ের পাঁচ বছর আগেও বিনিয়োগকারীদের কাছে খুব একটা পরিচিত ছিলেন না। তবে শেখ হাসিনা সরকারের আমলে আলাদিনের চেরাগ নিয়ে শেয়ারবাজারে আবির্ভাব ঘটে হিরুর। তিনি হিরু নামেই সমধিক পরিচিত।
পরিবারের সদস্য ও অন্য সহযোগীদের নিয়ে কারসাজির বিশাল সিন্ডিকেট বা চক্র গড়ে তোলেন তিনি। এতে রয়েছে স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতবর, মা আলেয়া বেগম, বোন কনিকা আফরোজ, ভাই মোহাম্মদ বাসার ও সাজিদ মাতবর, স্ত্রীর ভাই কাজী ফুয়াদ হাসান ও কাজী ফরিদ হাসান।
আবুল খায়ের হিরু বাংলাদেশে শেয়ার কেলেঙ্কারিতে সবাইকে ছাড়িয়ে গেছেন। একজন সরকারি কর্মকর্তা হয়েও অল্প সময়ে দেশের শেয়ারবাজারে সমালোচিত হয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর হিরু ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের পাশাপাশি শেয়ার লেনদেনের বিও হিসাব জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, হিরুর বিষয়ে বিভিন্ন সময় তদন্তে কারসাজির প্রমাণের ভিত্তিতে অর্থদণ্ড করা হয়েছে। কিছুদিন আগেই তাঁদেরকে জরিমানা করা হয়েছে। বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা ও শেয়ারবাজারে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে দোষীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, যে কোনো কারসাজিকারকদের বিরুদ্ধে আগামীতে কমিশন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
এএ সএম/
পাঠকের মতামত:
- ৪১ বছর ধরে কেন বন্ধ বাংলাদেশের তেলের খনি?
- সুযোগ পেয়েই ভারতের ৪০ বছরের স্বপ্নে আঘাত বাংলাদেশের
- সালমান মুক্তাদিরের ঘটনায় জামায়াত ও এনসিপির কড়া প্রতিক্রিয়া
- বিশ্বমঞ্চের ব্যস্ত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেজর জাহিদের মৃত্যুর রাতের ঘটনা নিয়ে স্ত্রীর যে দাবি সামনে এলো
- ইউটিউবের নতুন শর্তে বিপাকে কনটেন্ট নির্মাতারা
- ব্র্যাক ব্যাংকের বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে নতুন পথে আইপিডিসি
- শেয়ারবাজারে নতুন কোম্পানি, র্যানকন মোটরসের বড় উদ্যোগ
- মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের নতুন চুক্তি
- সোনার দাম কমল, আজকের নতুন দর জানুন
- স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সালমান মুক্তাদির ভিডিও বার্তা
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- উৎপাদনে অ্যাপেক্স ট্যানারি, বাস্তবায়ন হচ্ছে ইটিপি প্রকল্প
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ওবায়দুল কাদেরের জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, যা জানাল অধিদপ্তর
- সালমানের স্টুডিও হামলা নিয়ে ফেসবুকে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য
- হামলায় শেষ হয়ে গেল স্বপ্নের স্টুডিও, যা জানালেন সালমান মুক্তাদির
- শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুললেন আহমাদুল্লাহ
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘জয় বাংলা’ স্লোগান, জাসদ অফিস থেকে আটক ২৬০
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
- কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদের সিদ্ধান্তের পরই শেয়ারবাজারে হতাশা
- দুই প্রতিষ্ঠানের দামে হঠাৎ ঝড়, কারণ জানে না কর্তৃপক্ষ-ডিএসই
- সরকারি চাকরির নিয়োগে নতুন নিয়ম নিয়ে পাটওয়ারীর যে প্রশ্ন
- ইউটিউবারের বাড়িতে বড় চুরি, খোয়া গেল ৮০ ভরি সোনা
- সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইতে কমল বাজার মূলধন
- পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় পররাষ্ট্রমন্ত্রীর
- শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে অবস্থান জানালো যুক্তরাষ্ট্র
- ১৪০০ বছরেও বদলায়নি কাবা শরীফের চাবির মালিকানা
- বাংলাদেশের আকাশসীমায় ভারতের চাঞ্চল্যকর নজরদারি প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- বেদখল জমি নিয়ে ভুক্তভোগীদের জন্য স্বস্তির খবর
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে
- যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস
- পোশাক নিয়ে সাদিক কায়েমকে নিয়ে এবার মুখ খুললেন মাদানী
- ‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’
- কূটনীতির বাইরে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বাস্তবতা
- শয়তান ও গভীর সমুদ্রের মাঝে আটকা পড়েছে সৌদি আরব!
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আজকের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
- সোনার দামে বড় অঙ্ক, শনিবারের বাজারদর জানুন
- ২০১৪ সালের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিজের অবস্থান জানালেন হামিম
- ট্রাম্পের নৈশভোজে শি, টেবিলে ছিল যেসব চমকপ্রদ খাবার
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্র্যাক ব্যাংকের বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে নতুন পথে আইপিডিসি
- শেয়ারবাজারে নতুন কোম্পানি, র্যানকন মোটরসের বড় উদ্যোগ
- উৎপাদনে অ্যাপেক্স ট্যানারি, বাস্তবায়ন হচ্ছে ইটিপি প্রকল্প
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা










.jpg&w=50&h=35)

