শেয়ারবাজারের ৫ প্রতিষ্ঠানের নেতৃত্বে ছিলেন শেখ কবির
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশের ২৩টি প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে ছিলেন। এরমধ্যে শেয়ারবাজার সংশ্লিষ্ট ৫টি প্রতিষ্ঠানের ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান, সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান এবং বেস্ট হোল্ডিংয়ের (লা মেরিডিয়ান হোটেল) স্বতন্ত্র পরিচালক ছিলেন।
শেখ কবির হোসেনের বয়স ৮২ বছর। মাসের বেশিরভাগ সময় অসুস্থ্য থাকেন। অসুস্থতার কারণে এসব প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়েও নিয়মিত অংশ নিতে পারেননি। কিন্তু তার নাম ভাঙিয়ে এবং কখনো ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি নানা সুবিধা পেয়েছেন বিভিন্ন ব্যক্তি। আবার কোনো কোম্পানি দখল করার পর তাকে সামনে রাখা হয়েছে।
এসব কোম্পানির নেপথ্যে মালিকানায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত এবং সরকারের সুবিধা নেওয়া একাধিক ব্যবসায়ী। এসব সংস্থার মূল কাজেও একধরনের স্থবিরতা ছিল। কিন্তু বিশেষ সুবিধা নিতে তাকে সামনে রাখা হয়। আবার বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে তিনি নিজেও সুবিধা নিয়েছেন।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) শেয়ারবাজারে সবচেয়ে স্পর্শকাতর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে বলা হয় শেয়ারবাজারের তথ্যভান্ডার। ২০১৪ থেকে ২০২৪ সালের ১২ আগস্ট পর্যন্ত এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন শেখ কবির। কিন্তু চেয়ারম্যান থাকলেও বোর্ড মিটিংয়ে নিয়মিত আসতেন না। ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিষ্ঠান চালিয়েছেন বিতর্কিত ব্যবসায়ী বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক পরিচালক নুরুল ফজল বুলবুল। আলোচ্য সময়ে সিডিবিএলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, শেয়ারের তথ্য পাচার এবং প্রতিষ্ঠানের নিয়োগে জালিয়াতির অভিযোগ আসে।
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করা আরেক প্রতিষ্ঠান সরকারি ন্যাশনাল টি কোম্পানি। সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি দখল করে নেয় বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত। এরপর শেখ কবিরকে চেয়ারম্যান বানানো হয়। এক্ষেত্রে নাফিজ সরাফাতসহ গোপালগঞ্জের ৬ জন পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটির এমডিকে বের করে দিয়ে সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট করেছে চক্রটি। এর ফলে লাভজনক এই প্রতিষ্ঠানটি ৫ বছরে ২২৩ কোটি টাকা লোকসান দিয়েছে।
সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে ব্যাপক সমালোচিত এবং অত্যন্ত বিতর্কিত কোম্পানি বেস্ট হোল্ডিংস। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কিন্তু তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন ছিল জালিয়াতিতে ভরপুর। এই কোম্পানির মালিক অর্থ পাচারের দায়ে অভিযুক্ত আমিন আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বর্তমানে তিনি কারাগারে। কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে সবচেয়ে বেশি অবদান রাখেন বিতর্কিত ব্যবসায়ী নাফিজ সরাফাত। প্রথমে তালিকাভুক্তি আটকে দেন বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পরবর্তী সময়ে সালমান এফ রহমানের হস্তক্ষেপে বিভিন্ন পক্ষের সমঝোতা হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিতে শেখ কবিরকে স্বতন্ত্র পরিচালক করা হয়। আবার শেখ কবিরের প্রতিষ্ঠান কাবিকো লিমিটেডকে ২ লাখ প্লেসমেন্ট দেয় বেস্ট হোল্ডিংস। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই পরিমাণ শেয়ার ৭০ লাখ টাকায় কিনতে হয়েছে। সুবিধা নিয়েছেন সালমান এফ রহমান, শিবলী রুবাইয়াত, সদ্য বরাখাস্ত হওয়া সেনা কর্মকর্তা সেনাবাহিনীর সাবেক কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেজশেয়ার নিয়েছেন মুজিব। এছাড়াও বেস্ট হোল্ডিং থেকে সুবিধা নিয়েছেন সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স শেয়ারবাজারে বিমা খাতের আলোচিত এক কোম্পানি ছিল। কোম্পানির হাজার কোটি টাকা আত্মসাৎ করে যুক্তরাষ্ট্রে সম্পদের পাহাড় গড়েন প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম। ২০২১ সালে কোম্পানিটির পর্ষদ ভেঙে দেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এরপর প্রতিষ্ঠান দখলে নেন সালমান এফ রহমান। কিন্তু চেয়ারম্যান করা হয় শেখ কবির হোসেনকে। বর্তমানে এই প্রতিষ্ঠানের কয়েক হাজার গ্রাহক পাওনা টাকার জন্য বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন। কোম্পানিটির কাছে গ্রাহকদের ২ হাজার কোটি টাকার উপরে পাওনা রয়েছে।
গত ০৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে একে এক সব প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছেন শেখ কবির হোসেন।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। একই সময়ে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং অন্য কোম্পানির স্বতন্ত্র পরিচালক হওয়ায় বিদ্যমান আইনের লঙ্ঘন হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এএ সএম/
পাঠকের মতামত:
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড
- স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি, প্রকাশ্যে তালিকা
- সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে বদলাচ্ছে ৭ নিয়ম
- হাসিনার বৈঠক বাতিল নিয়ে যা জানা গেল
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- স্বাস্থ্যসেবা নাকি বড় ব্যবসা; ভারতের চিকিৎসা খাত নিয়ে নতুন বিতর্ক
- ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় নিয়ে নতুন পূর্বাভাস, জানুন সম্ভাব্য গতিপথ
- দাম বাড়ানোর পরও কেন বাজারে নেই সয়াবিন তেল?
- মধ্যপ্রাচ্যের হামলার আঁচ বাংলাদেশে, সামনে বড় চাপ
- ভেতরে নারী বাইরে নারী, মাঝখানে ‘ওসি’ মাহবুব
- তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ, যা জানা গেল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- চোখে ছানি পড়ার কারণ জানা গেলো কোরআন থেকেই
- ভারতের হাই কমিশনারকে সতর্ক করে দিলো ঢাকা
- ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা
- যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিল যুক্তরাষ্ট্র
- ব্রিকসে যোগ দিয়ে অসুস্থ একের পর এক বিশ্ব নেতা
- স্বাধীনতা হারানোর নেপথ্য গল্প- যেভাবে হারিয়ে গেল এক রাজার দেশ
- সিদ্ধ ডিম যতক্ষন পর খেলে বিপদ হতে পারে
- পরীক্ষায় চ্যাটজিপিটিতে প্রশ্ন সার্চ করতেই ডাকসু নেতা ধরা
- তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’, নির্বাচনের আগে বড় ধাক্কা মমতার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- পিরিয়ডকালীন জরুরি প্রয়োজনে বুয়েটে ফ্রেশ অনন্যার উদ্যোগ
- জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এক প্রজ্ঞাপনে বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল
- বাংলাদেশের ফেলে আসা নীতি দিয়ে বিশ্ব কাঁপাচ্ছে ভারত
- স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, শুক্রবার ভরিতে কত টাকা?
- তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদির পোস্ট
- জামায়াত থেকে বহিষ্কারের পর অবশেষে মুখ খুললেন এমপি নজরুল
- বাংলাদেশ ব্যাংকের সম্মানী নিয়ে বড় পরিবর্তন, নতুন পরিপত্র জারি
- আজ জুমাবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: একযোগে কমল প্রায় সব মুদ্রার দাম
- মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী
- বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!
- এক লাইনে ভেঙে গেল বড় ন্যারেটিভ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ৫ হলসহ ১০ ভবনের উদ্যোগ—এক বছরে ডাকসুর যত কাজ
- অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কমছে বন্দিদের ভোগান্তি
- বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান
- বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম
- আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি





.jpg&w=50&h=35)






