বিএসইসি চেয়ারম্যানের পক্ষে যা বললেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ।
কিন্তু বিশিষ্ট এই ব্যাংকার শেয়ারবাজারে দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্দা বাজারে পতনের গতি আরও ঘনীভূত হয়েছে। শেয়ারবাজারকে ইতিবাচক ধারায় ফেরাতে তার সব উদ্যোগ বিফলে পরিণত হয়েছে। যার কারণে বাজার সংশ্লিষ্টরা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এমনকি শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও তাকে ‘অযোগ্য’ দাবি করে সম্প্রতি তার পদত্যাগের জন্য টানা আন্দোলনে নেমেছেন। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বিএসইসি চেয়ারম্যানের দফতরেও তালা ঝুঁলিয়ে দিয়ে তাকে অবরুদ্ধও করে রেখেছিলেন।
তবে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পক্ষে অবস্থান নিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বর্তমান শেয়ারবাজার নিয়ে রাশেদ মাকসুদকে সাদুবাধও জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামের আমেরিকাভিত্তিক ইউটিউব চ্যানেলের এক টকশোতে অর্থ উপদেষ্টা বিএসইসি চেয়ারম্যানের পক্ষে খোলামেলা কথা বলেন।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, লোকজন বলে মাকসুদ পুঁজিবাজার বোঝে না। পুঁজিবাজার বোঝে না মানে কী? সে পুঁজিবাজারের চুরিটা ধরতে পারছে কিনা এটাই বড় বিষয়। সে প্রফেশনাল মানুষ। পুঁজিবাজার নিয়ে যারা নেতিবাচক লেখালেখি করছে, তারা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ‘লোক’।
অর্থ উপদেষ্টা বলেন, ব্রোকার হাউজ এসোসিয়েশনসহ অন্যান্য এসোসিয়েশনও মোটামুটি ওদের (আওয়ামী লীগ) দলের লোক। বাজারের এই পরিস্থিতি যারা পছন্দ করছে না, পেপারে লেখালেখি করে তারা ওদেরই লোক।
সম্প্রতি বেক্সিমকোর শেয়ার কারসাজিতে ৪২৮ কোটি টাকা জরিমানার বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি মাকসুদকে (বিএসইসি চেয়ারম্যান) জিজ্ঞেস করেছিলাম জরিমানার বিষয়ে। সে আমাকে বলেছে, স্যার এই কারসাজিটা ২০২১ সালে ডিসকাভার করা হয়েছে। তার ভিত্তিতে জরিমানা করা হয়েছে। আমি বলেছি তুমি করতে থাকো।
বেক্সিমকো বিশাল জরিমানার বিষয়ে চেয়ারম্যানকে সাংবাদিকরা নানা প্রশ্ন করেছিলেন। বিষয়টি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, চেয়ারম্যানকে প্রশ্নবিদ্ধ করতে সাংবাদিকদের হায়ার করা হয়েছে।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, একটি পত্রিকার এডিটর তাকে (বিএসইসি চেয়ারম্যান) প্রশ্ন করছেন কেনো তাকে (কারসাজিকারক) জরিমানা করা হলো? সে নাকি সাংবাদিককে বলেছে, আমি ৬০ কোটি টাকা বানিয়েছি ৫ কোটি খরচ করবো।
অর্থ উপদেষ্টা শেরে বাংলা নগরে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সামনে আন্দোলনকারীদের সম্পর্কে বলেন, সেখানে কোন ছোট বিনিয়োগকারী ছিল না। তিনি বলেন, তাদের ধারনা সকাল বেলা শেয়ার কিনবো বিকেলে বিক্রি করবো। কিন্তু এটাতো পুঁজিবাজারের বৈশিষ্ট্য না। পুঁজিবাজার একটা ইনভেস্টমেন্ট ডিসিশন। আপনি থাকবেন, অপেক্ষা করবেন, দাম বাড়লে বিক্রি করবেন।
মামুন/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



