ঘুষ না পেয়ে ফাঁসানোর অভিযোগে বেনজিরের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক : সাবেক র্যাব মহাপরিচালক (পরে আইজিপি) বেনজীর আহমেদসহ তিন জনের বিরুদ্ধে ছয় কোটি টাকা ঘুষ না পেয়ে কোকেন মামলায় ফাঁসানোর অভিযোগে মামলা করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে মামলাটি করেন খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদের ছেলে মুহাম্মদ নিবরাস।
আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।
মামলার বাকি দুই আসামি হলেন- র্যাব সদর দফতরের সাবেক এডিজি মেজর জিয়াউল আহসান ও চট্টগ্রাম র্যাব-৭ এর সাবেক এএসপি মহিউদ্দিন ফারুকী।
মামলার এজাহারে বলা হয়, বাদীর বাবা খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদের কাছে বিবাদীরা বিভিন্ন সোর্সের মাধ্যমে ছয় কোটি টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় পরিকল্পিতভাবে বেনজীর আহমদ ও সঙ্গীদের যোগসাজশে বন্দর থানায় করা মামলায় নূর মোহাম্মদের নাম অন্তর্ভুক্ত করেন।
অথচ ঘটনার সঙ্গে জড়িত না থাকায় এবং বাদীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বদরুল মামুন ও সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ) কামরুজ্জামান বাদীর বাবাকে এই মামলার দায় থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেন।
পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য প্রেরণ করা হলে তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমদের ইন্ধনে এবং নির্দেশে র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী মামলার তদন্তভার পান। ২০১৬ সালের ১৪ জানুয়ারি মহিউদ্দিন ফারুকী ফোন করে নূর মোহাম্মদকে মামলার বিষয়ে কথা বলার জন্য র্যাব কার্যালয়ে ডাকেন। দেখা করার জন্য ওই দিন পতেঙ্গা থানাধীন র্যাব কার্যালয়ে গেলে বাদীর বাবাকে তার অফিস কক্ষে নিয়ে যান। তখন কথার ফাঁকে বেনজীর আহমদের জন্য পাঁচ কোটি টাকা এবং তার জন্য এক কোটি টাকাসহ মোট ৬ কোটি টাকা ঘুষ দাবি করেন।
র্যাব কার্যালয়ের মহিউদ্দিন ফারুকীর চাহিদা মোতাবেক ঘুষ না দেওয়ায় সেদিন তার সঙ্গে অমানবিক আচরণ করেন। ছয় কোটি টাকা ঘুষ আদায়ের জন্য বন্দর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে গত ২০১৬ সালের ১৫ জানুয়ারি আদালতে সোপর্দ করেন। বারবার রিমান্ডে এনে ঘুষ দাবি করে মানসিক ও শারীরিক নির্যাতন করেন।
মামলার বাদী মুহাম্মদ নিবরাস দাবি করেন, আমার বাবা কোকেন আমদানির বিষয়ে কিছুই জানতেন না। এর সঙ্গে জড়িতও নন। শুধুমাত্র বেনজীর আহমেদসহ আসামিদের চাহিদা মতো ছয় কোটি টাকা ঘুষ না দেওয়ার কারণে এ মামলায় ফাঁসানো হয়েছে। তাদের নির্যাতনের কারণে আমার বাবা শেষ পর্যন্ত দেশ ছেড়ে কানাডায় চলে যান।
এস/
পাঠকের মতামত:
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
জাতীয় এর সর্বশেষ খবর
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ











.jpg&w=50&h=35)

