দেশেই নেই তারা, তারপরও তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা!
নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এরপর ৫ আগস্টের পর থেকে গতকাল সোমবার (০৭ অক্টোবর) পর্যন্ত এমপি-মন্ত্রী, আমলা, ব্যবসায়ী, ব্যাংকারসহ বিগত সরকারের শতাধিক ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
দেশত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় এমন অনেকেই আছেন, যারা দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আগেই বিদেশে পাড়ি জমিয়েছেন। ফলে ‘অকার্যকর’ এসব নিষেধাজ্ঞা নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে।
গণমাধ্যমের খবর ও অন্যান্য সূত্রে জানা গেছে, বর্তমানে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অবস্থান করছেন যুক্তরাজ্যে। সপরিবার সিঙ্গাপুরে চলে গেছেন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম। মূলত সরকার পতনের সঙ্গে সঙ্গেই দেশ ত্যাগ করেন তারা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল (সোমবার) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইদিন দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১৩ সদস্যের।
একই দিন দেশত্যাগে নিষেধাজ্ঞা আসে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে। আগের দিন নিষেধাজ্ঞা দেয়া হয় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে।
এর আগে ০১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী ছাড়াও এ তালিকায় রয়েছেন মেয়ে সাফিয়া তাসনিম খান, ছেলে শাফি মোদ্দাছির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মোল্যা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. হারুন অর রশীদ বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেন।
এদিকে, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও শেয়ারবাজারের অন্যতম লুটেরা নাফিজ সরাফাতের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হলেও তিনি দেশে আছেন কিনা, তা নিশ্চিত নয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুদকের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, একটি জাতীয় পত্রিকায় কয়দিন আগে বিজ্ঞাপন দিয়েছিলেন নাফিজ সরাফাত। দেশে না থাকলে তিনি এ বিজ্ঞাপন দেয়া প্রয়োজন মনে করতেন না।
গত ২৯ আগস্ট আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। আট মন্ত্রী হলেন জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাধন চন্দ্র মজুমদার, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম। ছয় সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সালিম উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জিয়াউর রহমান, ময়মনসিংহ-১১ আসনের কাজীম উদ্দিন আহমেদ, মাদারীপুর-১ আসনের নুর-ই-আলম চৌধুরী লিটন, নোয়াখালী-৩ আসনের মামুনুর রশিদ কিরণ এবং খাগড়াছড়ির কুজেন্দ্র লাল ত্রিপুরা।
গত ১৯ সেপ্টেম্বর সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও মূসকের (ভ্যাট) সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে হেনরিকে গত ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশের বাইরে চলে যাওয়ার পর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ঘটনা আগেও দেখা গেছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের ক্ষেত্রেও এ চর্চা দেখা গেছে।
এক্ষেত্রে দুদক বলছে, দেশের বাইরে কেউ চলে গেলেই যে নিষেধাজ্ঞা দেয়া যাবে না, সে রকম নয়। নিষেধাজ্ঞা দেয়ার কারণ হলো যেন যাতায়াত নিয়ন্ত্রিত হয়। আবার দেশে ফিরলেও তাকে যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে পারে।
মিজান/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

