থেমে নেই সালমান অনুসারিরা
নিজস্ব প্রতিবেদক : দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। শেয়ারবাজার ও ব্যাংক খাতে বিতর্কিত এই ব্যক্তি দেশের মানুষের কাছে দরবেশ হিসেবে পরিচিত। বিতর্কিত এই সালমানের পতন হলেও এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল রয়েছেন তার অনুসারিরা।
এমনি এক প্রতিষ্ঠান সরকার মালিকানাধীন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটিতে নানা অনিয়মে করেছে দরবেশ খ্যাত শীর্ষ ঋণ খেলাপি সালমান এফ রহমান। গড়ে তুলেছেন বিশাল সিন্ডিকেট। গ্রেপ্তার হলেও বসে নেই তার সিন্ডিকেট। বিভিন্ন কৌশলে বিভিন্ন পদে বসতে পদোন্নতির জন্য অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ করছে এই সিন্ডিকেট।
দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো শেয়ারবাজারের অনিয়ম খুঁজতেও তদন্ত শুরু হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি)। মূলত সংস্থাটির দায়িত্বে থাকা বেক্সিমকো সুকুক ইস্যু, বেস্ট হোল্ডিং আইপিও, ফরচুন সুজ লিমিটেডের শেয়ার ক্রয়-বিক্রয়ে কারসাজি অনুসন্ধানের জন্য কমিশন এ উদ্যোগ নিয়েছে। এসব কোম্পানির শেয়ার কারসাজি ও সালমান এফ রহমান চক্রের সুবিধাভোগী আইসিবির কিছু কর্মকর্তাকে তদন্তের আওতায় না এনে উল্টো পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, সালমান এফ রহমানের স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকোর সুকুক ইস্যুতে একই সঙ্গে এসপিভি ও ট্রাস্টির দায়িত্ব পালন করছে সরকারি প্রতিষ্ঠান আইসিবি। একক প্রতিষ্ঠান হিসেবে এ দুটি কাজ করা প্রচলিত আইনের ব্যত্যয় হলেও বেক্সিমকো ও আইসিবির দুর্নীতিবাজ ম্যানেজমেন্টের যোগসাজশে জনগণের বিপুল পরিমাণ অর্থ বেক্সিমকোর পকেটে ঢুকেছে। বেক্সিমকো সুকুক ব্যবস্থাপনার জন্য ‘এসপিভি ইউনিট’ নামে আইসিবিতে একটি আলাদা অফিস বেক্সিমকো সুকুকের টাকায় পরিচালিত হয়। যেখানে আইসিবির পরিচালনা বোর্ডের কাছের লোকদের পদায়ন হয়। এদের অন্যতম হলেন ডিজিএম গোলাম মোস্তফা, ডিজিএম মাহাবুব হাসানসহ আরও অনেকে এবং বর্তমানে এই ইউনিটের দায়িত্বে আছেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেনের ঘনিষ্ঠ বঙ্গবন্ধু পরিষদ আইসিবি শাখার সহ-সভাপতি শরিকুল আনাম দিপু।
আইসিবি সূত্র জানায়, শরিকুল আনাম দিপু এমডির সহায়তায় সালমান এফ. রহমানের সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং গত ১৬ জুলাই আইসিবির জিএম পরীক্ষায় নিজের পদোন্নতির পথ সুগম করেন কিন্তু দেশে চলমান ছাত্র-জনতার আন্দোলনে প্রমোশন প্রক্রিয়া আইসিবিতে আটকে যায়। বার বার বোর্ড মিটিং ডেকেও বাধার মুখে এমডি পিছিয়ে যান।
সর্বশেষ সরকার পরিবর্তনের পর বোর্ডে বিষয়টি গোপনে পাস করিয়ে নিয়েছে আইসিবির এমডি চক্র। বিতর্কিত সরকারের সময়ে তাদের লোকদের পরীক্ষা গ্রহণ এবং বর্তমান সরকারের সময় তাড়াহুড়ো করে পদোন্নতি প্রদান গ্রহণযোগ্য হতে পারে না বলে সরকার সংশ্লিষ্ট অনেকে মত দিয়েছেন। ফলে অর্থ মন্ত্রণালয়ে আপত্তি থাকায় এ নিয়ে পর্যালোচনা চলছে বলে জানা গেছে।
সুকুকের ওছিলায় আইসিবির এমডিসহ তার কাছের লোকজন সালমান এফ রহমানের কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা বাগিয়ে নিয়েছেন এবং বিনিময়ে তাকে সুকুক ইস্যুতে ছাড় ও নিজস্ব পোর্টফলিওয়ের শেয়ার বেচা-কেনায় সুবিধা দেওয়া হয়েছে।
দেশের আর্থিক খাতের আরেক বিতর্কিত ব্যক্তি নাফিজ সরাফতের সরাসরি হস্তক্ষেপে আইসিবির সাবসিডিয়ারি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বেস্ট হোল্ডিং কোম্পানির আইপিওয়ের কাজ করেছে। বিতর্কিত কোম্পানিটির শেয়ার দর ও আর্থিক প্রতিবেদন নিয়ে বাজার অংশীজনের আপত্তি থাকলেও আইসিবির সহায়তায় কারসাজি চক্র বিগত কমিশনের যোগসাজশে আইপিও অনুমোদন করিয়ে নেয়। এসব অনিয়ম ও দুর্নীতির তদন্তে গত ১ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে বেক্সিমকো সুকুক ইস্যু, বেস্ট হোল্ডিং আইপিও, ফরচুন সুজ লিমিটেডের শেয়ার ক্রয়-বিক্রয়ে কারসাজিসহ আরও অনেক বিষয়ে অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে বিএসইসি।
এসব বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বলেন, বেক্সিমকো সুকুক ইস্যু, বেস্ট হোল্ডিং আইপিও, ফরচুন সুজ লিমিটেডের শেয়ার ক্রয়-বিক্রয়ে কারসাজি অনুসন্ধানের বিষয়ে বিএসইসি যেসব তথ্য চেয়েছে, সে বিষয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে সকুক সংশ্লিষ্ট তথ্য কমিশনে দেওয়া হয়েছে।
এস/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা





.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)

