×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মা চান প্রথম স্বামীর সঙ্গেই থাকি: সানাই

২০২৪ সেপ্টেম্বর ২৫ ০০:১৮:৩০
মা চান প্রথম স্বামীর সঙ্গেই থাকি: সানাই

বিনোদন প্রতিবেদক: মডেল-অভিনেত্রী সানাই মাহবুব নিজের দ্বিতীয় বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। দেনমোহরে ১ কোটি ১ লাখ ১ টাকা ধার্য্য করে সুইডেন প্রবাসী সোহেল এফ খান (৪৫) নামের একজনকে বিয়ে করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি নিজে। তবে দেনমোহরের এক টাকাও উসুল করা হয়নি, পুরোটাই বাকি। তিনি বলেন, জানুয়ারিতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্নের পরে বিস্তারিত জানাবো।

এদিকে অভিনেত্রী সানাইয়ের প্রথম স্বামী আবু সালেহ মুসা বলেছনন, তার সঙ্গে সানাইয়ের বিচ্ছেদই হয়নি। মুসার দাবি, আমরা তো একসঙ্গে একই বাসায় আছি।

তিনি বলেন, সানাই চাকরি করছে। নতুন করে বিয়ের বিষয় কেমনে কী বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষগুলোর ভাইরাল নেশা। আগে এসব খোঁজ রাখতাম এখন রাখি না।

তবে সানাই বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমি কয়েক মাস আগেই এক ফেসবুক লাইভে তার সঙ্গে সংসার না করার তথ্য জানিয়েছিলাম।

তিনি বলেন, আমরা একসঙ্গে নেই। আমি বর্তমানে ঢাকায় রয়েছি, আর আমার পরিবার রংপুরে। এমনকি প্রথম স্বামীর সঙ্গে ৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, সানাইয়ের পরিবারও তার দ্বিতীয় বিয়ের ব্যাপারে কিছু জানে না বলে দাবি করেছে। ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই।

সানাইয়ের মা মাকসুদা খাতুন মেরি সংবাদ মাধ্যমকে বলেছেন, নতুন করে কোনো বিয়ের বিষয় জানা নেই। এটা ভুল কথা আমার মেয়ে চাকরি করে। আর আমার জামাইয়ের চাকরি চলে গেছে এজন্য রাগ করে এগুলো বলছে।

তিনি বলেন, আমি টিচার মানুষ, চাকরি শেষের পথে- মিথ্যা বলব না, আমার জামাই একটু অলস। সানাই রাগ করে এগুলো লিখছে যাতে জামাই কাজ করে। তবে আমার জামাই খুব ভালো ছেলে, ওর ব্র্যাক ব্যাংকের চাকরিটা হয়ত ফেরত পাবে। জামাইয়ের পরিবারের সবাই ভালো মানুষ বলে জানান সানাইয়ের মা।

আপনার মা ও প্রথম স্বামী দাবি করছেন আপনি এখনও প্রথম সংসারেই রয়েছেন- এমন প্রশ্নে সানাই বলেন, আসলে আমার মা চান আমি প্রথম স্বামীর সঙ্গেই থাকি; কিন্তু সে আমার জীবনটা নরকে পরিণত করেছে।

এই অভিনেত্রী বলেন, কয়েকদিনের মধ্যেই আমার দ্বিতীয় স্বামীকে সঙ্গে নিয়ে ফেসবক লাইভে আসবো। শিগগিরই কাবিননামার ছবিও প্রকাশ করব। তখনই সবাই পরিষ্কার হবেন, আমি সত্যি বলছি কিনা।

সানাই কর্মজীবন শুরু করেন নাবিলা, স্মার্টেক্স, নাগরদোলা ইত্যাদি ফ্যাশন হাউজে মডেল হিসেবে। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন।

আলিম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে