×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা

২০২৬ নভেম্বর ২৪ ১৫:০৪:৫১
গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা

নিজস্ব প্রতিবেদক: শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতির জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ৭০ থেকে ৭৫টি কারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, ভোগড়া বাইপাস, শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর জেরে মৌচাকের তেলিরচালা এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

এদিকে সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এরপর দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা এলাকায়ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় কারখানা কর্তৃপক্ষ জেলার ৭০ থেকে ৭৫টি শিল্পকারখানা ওই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ কারখানাগুলো খুলে দেবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে