×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য

২০২৬ নভেম্বর ২৪ ১১:২০:০৯
তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অডিটর মন্তব্য করেছেন। কোম্পানিগুলো হলো ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ও অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ড্রাগন সোয়েটারের অডিটর "কোয়ালিফাইড ওপিনিয়ন", "এম্ফাসিস অব ম্যাটারস" ও "আদার ম্যাটার" অনুচ্ছেদ দিয়েছেন। অ্যাটলাস বাংলাদেশের অডিটর "কোয়ালিফাইড ওপিনিয়ন", "এম্ফাসিস অব ম্যাটার" ও চলমান প্রতিষ্ঠান (গোয়িং কনসার্ন) সংক্রান্ত বস্তুগত অনিশ্চয়তা অনুচ্ছেদ দিয়েছেন। কুইন সাউথ টেক্সটাইল মিলসের অডিটর দিয়েছেন "বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন" অনুচ্ছেদ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে