বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে বিশ্বাসঘাতক আখ্যা দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, আইনশৃঙ্খলা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বিএনপির ভূমিকা এবং রাজনৈতিক সমঝোতার বিষয়গুলো তুলে ধরেন।
তার বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে বড় ধরনের সহিংসতার আশঙ্কা থাকলেও রাজনৈতিক দল ও শান্তিকামী মানুষের দায়িত্বশীল ভূমিকার কারণে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তবে বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, হামলা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক প্রতিশোধ, বাড়িঘরে হামলা কিংবা কোনো ব্যক্তির ওপর সংঘবদ্ধ আক্রমণের বিরোধিতা করে সৈয়দ আব্দুল্লাহ বলেন, অপরাধের বিচার হতে হবে আইনি প্রক্রিয়ায়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা পরিহার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। তার মতে, দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে নানা সমস্যা তৈরি হয়েছে। এসব সংকট কাটিয়ে পুলিশকে কার্যকর করতে সময় প্রয়োজন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রাজনীতিতে পারস্পরিক সমঝোতা ও সৌজন্যতার ওপর গুরুত্ব দিয়ে সৈয়দ আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট’ বা ন্যূনতম রাজনৈতিক সমঝোতা থাকা প্রয়োজন। জাতীয় ঐক্য মানে কোনো দল অন্য দলের সব বক্তব্য বা সিদ্ধান্ত মেনে নেওয়া নয়; বরং দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করা।
তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখা, শিল্প-কারখানা রক্ষা, শ্রমিকদের ন্যায্য দাবি এবং রাজনৈতিক নেতাদের ওপর হামলা বা হয়রানির ঘটনায় দলমত নির্বিশেষে প্রতিবাদ জানানো জরুরি। রাজনৈতিক বিভেদ থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। দেশে এখনো নানা সমস্যা রয়েছে স্বীকার করে সৈয়দ আব্দুল্লাহ বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে রাজনৈতিক দল, প্রশাসন ও জনগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
দেশের রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে আবদুল্লাহ বলেন, রাজনীতিতে পারস্পরিক সমঝোতা ও সৌজন্য থাকা জরুরি। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের সংসদে বসে আলোচনার আহ্বানকে সম্মান জানান তিনি। একই সঙ্গে ১/১১-এর আগের রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক যোগাযোগের পরিবেশের কথা স্মরণ করেন।
তার মতে, জাতীয় ঐক্য মানে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা এনসিপির মতো রাজনৈতিক দলগুলো একে অপরের সব বক্তব্য বা সিদ্ধান্ত মেনে নেবে, এমন নয়। বরং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দলগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন।
দেশের অর্থনীতি সচল রাখা, শিল্পকারখানা রক্ষা করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির আন্দোলনে সমর্থন জানানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের উসকানি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া লন্ডনে নাহিদ ইসলাম কিংবা যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা এবং গণঅভ্যুত্থানের কোনো অংশীজনের ওপর হামলার মতো বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সম্মিলিত প্রতিবাদ জানানো উচিত বলে মনে করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে পূর্ববর্তী সরকারের সময়ে শ্রমিক ও আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ তুলে সৈয়দ বিন আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার বিভিন্ন পরিস্থিতিতে ধৈর্যের পরিচয় দিচ্ছে, যা পরিবর্তিত বাংলাদেশের একটি চিত্র।
দেশে এখনো নানা সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে বলে স্বীকার করে তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা পরিহার করে দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।
মুসআব/
পাঠকের মতামত:
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে মার্কিন আদালতের সমন
- ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর
- ক্ষেপণাস্ত্রের উপকরণসহ বাংলাদেশগামী জাহাজ আটক
- ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা
- চীনকে টেক্কা দিতে নেপালের পায়ে ভারত!
- ভিডিও প্রকাশের জেরে ধ্রুব রাঠি মামলায় নতুন মোড়
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর
- সকালের নাশতায় আজই বিকল্প আনুন, নয় তো মহাবিপদ
- ‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’
- সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, শীত নিয়ে যা জানাল অধিদপ্তর
- অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
- লালমাটিয়া থেকে আটক সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম
- চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র
- গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস
- সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন
- সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে
- বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা
- শ্রমিকদের তহবিল নিয়ে আইনি ব্যত্যয়, জমির মূল্য বেড়েছে ২৮০ কোটি টাকা
- কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম
- হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানে বসুন্ধরা পেপার মিলস, ব্যবসা চালানো নিয়ে শঙ্কা
- টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের
- নগদ প্রবাহ বৃদ্ধি ও আয় কমার কারণ ব্যাখা করেছে পাওয়ার গ্রিড
- যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি
- ‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা
- অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের
- দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শীতকালে পিরিয়ডের কষ্ট বাড়ার পেছনে রয়েছে ৬ কারণ
- ফরচুন সুজের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এনসিপির চার নেতা
- সর্বোচ্চ লেনদেনের পরদিনই বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা
- ২৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভারতীয় গনমাধ্যামের সংবাদ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- নাটক করতে বেনাপল সিমান্তে আওয়ামী লীগের ৪ নেতা
- সাত কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ
- নয় কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- মাছের জিহ্বা উধাও করে নিজেই হয়ে যায় নতুন জিহ্বা!
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর













